Saturday, April 4, 2026

জম্মু-কাশ্মীরে যৌথ বাহিনীর অপারেশন, খতম ১ জইশ জঙ্গি 

Date:

Share post:

ভূস্বর্গে গোলাগুলি, জঙ্গিদের সঙ্গে যৌথ বাহিনীর অপারেশনে খতম এক জইশ জঙ্গি। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ চাটরু বেল্টের পাসারকুট এলাকায় অভিযান চালায় সেনা (Indian Army)। সঙ্গে ছিল পুলিশ ও সিআরপিএফের (CRPF) যৌথ বাহিনী। গোপন সূত্রে জঙ্গিতে লুকিয়ে থাকার খবর পেয়ে কিশতওয়ারের জঙ্গলে হানা দেয় নিরাপত্তা বাহিনী। এরপরই শুরু হয় দুপক্ষের গুলির লড়াই।শেষ খবর পাওয়া পর্যন্ত এক জঙ্গি নিহত হয়েছে, অপরজনের খোঁজ চলছে।

জম্মু-কাশ্মীরের (Janmu and Kashmir Terrorist activities) বিস্তীর্ণ অঞ্চলে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী জইশ-এ-মহম্মদের বিভিন্ন সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে, গোয়েন্দা সূত্রে খবর। বড় কোনও নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলে অনুমান। এদিন তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশি ও পাকিস্তানি মিলিয়ে মোট আট জঙ্গিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ (Delhi)। তাদের কয়েকজন ISIS সদস্য বলে জানা গেছে। আবার তার কয়েক ঘণ্টার মধ্যেই কাশ্মীরে জঙ্গি-সেনার গোলাগুলিতে স্পষ্ট, যে ভূস্বর্গের আনাচে কানাচে নিজেদের ঘাঁটি গেড়ে রয়েছে সন্ত্রাসবাদীরা। আরও এক জঙ্গির সন্ধানে এই মুহূর্তে কিশতওয়ারে অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...