Saturday, April 4, 2026

বসন্তে বৃষ্টির পূর্বাভাস, রবিবাসরীয় কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা 

Date:

Share post:

দোলের আগে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহের গোড়াতেই ভিজতে পারে দক্ষিণবঙ্গের কয়েক জেলা, এ সম্ভাবনার কথা আগেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। তবে রবিবাসরীয় সকালে যেভাবে মেঘলা আকাশের মেঘলা ধরা পড়েছে তাতে আজ হালকা বৃষ্টির (Rain in Kolkata) সম্ভাবনা রয়েছে মহানগরীতে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। সোম এবং মঙ্গলবার উত্তরবঙ্গের ৩ ও দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টি বাড়বে।

বঙ্গোপসাগরের থেকে জলীয় বাষ্প ঢুকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। সিকিম সংলগ্ন উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে বলে জানিয়েছে আইএমডি।সোম এবং মঙ্গলবার বৃষ্টি এবং মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। তবে সর্বনিম্ন উষ্ণতার খুব একটা বেশি হেরফের হবে না। আগামী কয়েক দিন উত্তরবঙ্গেও তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে, সর্বনিম্ন উচ্চতা কুড়ি ২০ ডিগ্রির ঘরে রয়েছে। আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, অর্থাৎ সোমবার ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। মূলত ওড়িশা ও উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এবং উত্তরের  কালিম্পং, দার্জিলিং ও জলপাইগুড়িতে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...