Sunday, April 5, 2026

স্নুকার ক্লাবে আধ মিনিটে ২৭ বার ছুরির কোপ দশম শ্রেণির পড়ুয়াকে

Date:

Share post:

অপরাধপ্রবণতার শীর্ষে বিজেপি রাজ্য। থাপ্পড়ের বদলা কোপ! মধ্যপ্রদেশের(MP) ভোপাল(Bhopal) শহরের এক স্নুকার ক্লাবের(Snooker club) ভিতরে এক দশম শ্রেণির পড়ুয়াকে আধ মিনিটে ২৭ বার ছুরির কোপ সহপাঠীর। কিন্তু কতটা ঔদ্ধত্য থাকলে এই হামলার ঘটনার ভিডিয়ো ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন খোদ অভিযুক্তরাই সেই নিয়েই উঠছে প্রশ্ন। ১৫ ফেব্রুয়ারি রাতে ঘটনাটি ঘটলেও রবিবার এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়।

ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, অভিযুক্তরা ক্লাবের ভিতরে ঢুকে ওই কিশোরকে ঘিরে ফেলে এরপরে একের পর এক ছুরির কোপ বসানো শুরু করেন। মাত্র ৩০ সেকেন্ডে ১৬ বছরের ওই ছাত্রকে ২৭ বার ছুরি দিয়ে কোপানো হয়। তারপরে ক্লাব ছেড়ে পালিয়ে যান অভিযুক্তরা। কিশোরের হাতে গুরুতর আঘাত লেগেছে এবং অন্য হাতের দু’টি আঙুল কেটে গিয়েছে। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সাময়িকভাবে সেখান থেকে পালিয়ে যান কিশোর তবে পরে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

জানা গিয়েছে, আহত ছাত্র গৌতমনগর থানার বাসিন্দা মাঝে মধ্যেই স্নুকার ক্লাবে যেতেন। অন্য দুই নাবালকও দশম শ্রেণির ছাত্র। তাঁরা একসঙ্গে একটি কোচিং সেন্টারে পড়াশোনা করেন। কিছুদিন আগে পুল খেলা নিয়ে তাদের মধ্যে সমস্যা হয় এবং ওই কিশোর অভিযুক্তদের চড় মারেন। অপমানের প্রতিশোধ নিতেই পরিকল্পিত ভাবে এই হামলা চালানো হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

আশ্চর্যজনকভাবে এদিনের এই হামলার ঘটনায় দুই নাবালককে আটক করা হলেও পরে তাদের নোটিশ দিয়ে ছেড়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই এরপর পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ফৌজদারি আইনের আঘাত সংক্রান্ত ধারায় তাঁদের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু নাবালক বলেই তাঁদের এহেন অপরাধের পর ছেড়ে দেওয়ার মধ্যে যৌক্তিকতা খুঁজে পাওয়া যাচ্ছে না।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...