Thursday, June 25, 2026

সেমির স্বপ্নে কাঁটা, ২ ম্যাচ জিতলেও বিদায় নিতে পারে ভারত

Date:

Share post:

টি ২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আটের(super 8) প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে শুরুতেই চাপে ভারত। এই পর্বে এখনও দুটি ম্যাচ বাকি আছে ভারতের(India)। কিন্তু অংক বলছে জিম্বাবোয়ের ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতলেও ভারতের সেমিফাইনাল নিশ্চিত হবে না। টিম ইন্ডিয়কে(India) তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের উপর।

অংক বলছে,প্রথমত বাকি দুটি ম্যাচ বড় রানে জিততে হবে। কারণ ৭৬ রানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে ভারতের নেট রানরেট হয়ে গিয়েছে -৩.৮০০। ফলে বড় ব্যবধানে জেতার পরও অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে।

দক্ষিণ আফ্রিকা আপাতত ভারতেরতো শক্ত প্রতিপক্ষকে হারিয়ে সুবিধাজনক জায়গায় আছে। যদি প্রোটিয়ারা বাকি দু ম্যাচর মধ্যে একটিতে হারে সেক্ষেত্রেও ভারতের পরিস্থিতি আরও জটিল হবে। যে কোনও ৩টি দলের দুটি করে ম্যাচ জেতার মত পরিস্থিতি তৈরি হবে।ভারত প্রথম ম্যাচে ৭৬ রানে পরাজিত হয়েছে। ফলে নেট রানরেটের বিচারে ভারত দুটি জিতেও বিদায় নিতে পারে।

আগামী বৃহস্পতিবার ভারতের পরের ম্যাচ জিম্বাবোয়ের বিরুদ্ধে। আগামী রবিবার সুপার আটের শেষ ম্যাচে টিম ইন্ডিয়া খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আপাতত অনেক সমীকরণ মেলাতে হবে ভারতকে। প্রোটিয়ারা শুধু মোতেরায় জিতে গত বিশ্বকাপ ফাইনালের হারের বদলা নেয়নি। ভারতের সেমির স্বপ্নে কাঁটা বিছিয়ে দিয়েছে।

Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...