Sunday, April 5, 2026

আগামী ম্যাচে বদলের আভাস গম্ভীরের সহকারীর, কড়া সমালোচনা গাভাসকরের

Date:

Share post:

গ্রুপ পর্বে চার ম্যাচ জেতায় গৌতম গম্ভীরের( Gautam Gambhir) টিম কম্বিনেশন নিয়ে প্রশ্ন উঠেনি। কিন্ত সুপার আটের এক ম্যাচ হারতেই টিম ইন্ডিয়াকে নিয়ে সমালোচনার ঝড়। অক্ষর প্যাটেলের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া, ওপেনিংয়ে চূড়ান্ত ফ্লপ অভিষেককের বেশি ভরসা করা নিয়ে প্রশ্ন উঠছে। ভারতের রণকৌশলের সমালোচনা করলেন সুনীল গাভাসকর(sunil gavaskar) এবং আর অশ্বিন।

গাভাসকর(Sunil Gavaskar) বলেছেন, ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অক্ষর প্যাটেল ৪৭ রান করে দলকে বড় ধসের হাত থেকে বাঁচিয়েছিল। শুধু ব্যাটেই নয়, বল হাতেও সে স্টাবস এবং ডি ককের গুরুত্বপূর্ণ জুটি ভেঙে দিয়েছিল। তবুও আজ তাকে খেলানো হচ্ছে না। দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে এমন পারফর্মারকে কীভাবে বাদ দেওয়া যায়? আর সেটা শুধু ওয়াশিংটন সুন্দরকে খেলানোর জন্য?

এখানেই থেমে না থেকে প্রাক্তন ভারত অধিনায়ক আরও বলেন, ডেওয়াল্ড ব্রেভিস-ডেভিড মিলাররা ইনিংস গড়ল, মাঠের মাঝখান দিয়ে শট খেলে। ওরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছিল। বল ব্যাটে আসছিল না, তাই শর্ট বলকে কাজে লাগিয়ে রান তুলেছে ওরা।

অশ্বিন সমালোচনা করে বলেছেন, ম্যাচ আপের জন্য আইপিএল রয়েছে। কিন্তু আইসিসি টুর্নামেন্ট ভালো টিম কম্বিনেশন গঠন করা জরুরি। অক্ষর টি২০ ফর্ম্যাটে কতখানি কার্যকর, সেটা ভুলে গেলে চলবে না।

আগামী ম্যাচে ভারতীয় দলে কি বদল হবে? অভিষেক শর্মার তিনটি শূন্যের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২ বলে ১৫ করেন৷ কিন্তু এই পারফরম্যান্সের পর প্রথম একাদশে জায়গা ধরে রাখতে পারবেন? এই প্রশ্ন এখন ভারতীয় টিম ম্যানেজমেন্টের অন্দরেও৷

২৬ ফেব্রুয়ারি ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচ৷ এই ম্যাচ ভারতের জন্য ডু অর ডাই- তাই জিম্বাবোয়ের বিপক্ষে সঞ্জু স্যামসনকে নিয়ে ওপেন করতে দেখা যেতে পারে। গম্ভীরের( Gautam gambhir) সহকারী রায়ান টেন দুশখাতে বলেন, “আগামী কয়েকদিনের মধ্যে সঞ্জু স্যামসন আলোচনার বিষয় হবেন।” তাঁর এই বক্তব্য থেকে স্পষ্ট অভিষেককে বাদ দেওয়ার কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...