Tuesday, April 7, 2026

‘কান্তারা’ মামলায় স্বস্তি রণবীরের

Date:

Share post:

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ! আপাতত রণবীরের সিং-এর (Ranveer Singh) বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যাবে না। তবে কান্তারা ১ ছবির একটি চরিত্র নকল করার অভিযোগে আদালত তাঁকে তীব্র ভর্ৎসনা করেছে। গোয়ায় আয়োজিত ৫৬-তম আন্তর্জাতিক চলচ্চিত্র (Goa international film festivals ) উৎসবে এই ঘটনার সূত্রপাত। শুনানির সময় বিচারপতি এম নাগপ্রসন্ন বলেন, “আপনি একজন অভিনেতা। মানুষ আপনাকে দেখে প্রভাবিত হন। তাই আপনি সেই দায়িত্ব এড়াতে পারেন না। নকল করতে পারেন, অভিনয় করতে পারেন, কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকার আপনার নেই। আপনি রণবীর সিং হোন বা যে-ই হোন মুখ সামলে কথা বলতে হবে।” আদালত জানিয়ে দিয়েছে বিষয়টি ইচ্ছাকৃত ছিল কি না, সেটা মামলার শুনানির সময় খতিয়ে দেখা হবে।

প্রসঙ্গত, রণবীর সিংয়ের ঘটনায় বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেঠাল এফআইআর দায়ের করেন। অভিযোগে বলা হয়, হিন্দু দেবদেবীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন রণবীর। পরপর দুবার পুলিশের তরফে নোটিশ পান রণবীর। এরপরেই মামলাটি খারিজের আর্জি জানিয়ে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হন রণবীর এবং দ্রুত শুনানির আবেদন জানান। তবে এমতাবস্থায় বিচারপতি এম নাগপ্রসন্ন সাফ জানিয়ে দেন অভিনেতা বলেই বিশেষ সুবিধা পাওয়া যাবে না। অভিযুক্ত বলিউড তারকা বলে মামলাকে অগ্রাধিকার দিতে হবে সেটা হবে না। তবে এদিন শুনানির পর আদালত নির্দেশ দেয়, আপাতত তাঁর বিরুদ্ধে ২ মার্চ পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। তদন্ত চলাকালীন রণবীরকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। উল্লেখ্য, ঘটনার পর তিনি প্রকাশ্যে ক্ষমাও চাইলেও সমালোচনা কিন্তু একেবারেই থামেনি। আরো পড়ুন: যথেচ্ছ পর্নোগ্রাফি! ৫ ওটিটি প্লাটফর্মকে নিষিদ্ধ ঘোষণা কেন্দ্রের

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...