Site Logo

খনি দফতরে বসেই যথেচ্ছ তোলাবাজি! ওড়িশার আধিকারিকের ঘরে উদ্ধার রাশিরাশি নগদ

EBBS Desk·
খনি দফতরে বসেই যথেচ্ছ তোলাবাজি! ওড়িশার আধিকারিকের ঘরে উদ্ধার রাশিরাশি নগদ

সাধারণ মানুষের বিশেষত নারী নিরাপত্তা ওড়িশার বিজেপি সরকারের জমানায় তলানিতে, যা প্রমাণ করে নিত্যদিনের ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা। তবে প্রশাসনিক দুর্নীতি কতটা গভীরে, এবার তা প্রমাণিত। কয়লা উত্তোলনে কোটি কোটি টাকার দুর্নীতি প্রকাশ্যে আনল ভিজিলান্স বিভাগ (Odisha Vigilance department)। মাত্র ৩০ হাজার টাকা ঘুষের (bribe) অভিযোগ থেকে বেরিয়ে পড়ল কোটি কোটি টাকার দুর্নীতি (coal scam)। খনি দফতরে (Mine department) ডেপুটি ডিরেক্টর খোদ চেয়ারে বসে এই দুর্নীতি চালাচ্ছিলেন, তদন্তে প্রকাশ।

Sponsored

Sranchi In Article

ওড়িশার খনি দফতরের কটক সার্কেলের ডেপুটি ডিরেক্টর দেবব্রত মহান্তির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। সেই অভিযোগের তদন্তে নেমে দেবব্রত মোহান্তির অফিসের ড্রয়ার থেকে উদ্ধার হয় ১.২০ লক্ষ টাকা। তল্লাশি চালানো হয় তাঁর বাড়িতে। সেখান থেকে উদ্ধার করা হয় নগদ (cash recovery) ৪ কোটি টাকা।

আরও পড়ুন : ভুয়ো মেল, আতঙ্কের কারণ নেই: আদালত ওড়ানো হুমকি নিয়ে আশ্বাস নন্দিনী-পীযূষ-সুপ্রতিমের

সেই সূত্রে ওড়িশা ভিজিলান্স বিভাগের তদন্তকারীরা তল্লাশি চালান তাঁর আরেকটি বাড়িতেও। সেখান থেকেও উদ্ধার হয় নগদ। ভুবনেশ্বরের সেই বাড়ি থেকে নগদ উদ্ধারের (cash recovery) পাশাপাশি আটক করা হয় ১৩০ গ্রাম সোনা। এরপরও তল্লাশি জারি রাখে ওড়িশা ভিজিলান্স বিভাগ। আটক করা হয়েছে দেবব্রত মোহান্তি নামে ওই আধিকারিককে।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →