Wednesday, March 18, 2026

প্রবল তুষারপাতে বন্ধ রাস্তা, সেনা নামিয়ে উদ্ধার কয়েক হাজার পর্যটক

Date:

Share post:

প্রবল তুষারপাতে বিপর্যস্ত উত্তর- পূর্ব সিকিম (North-East Sikkim)। ভরা মরশুমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে সমস্যায় পড়েছেন বহু পর্যটক (Tourist)। মঙ্গলবার ছাঙ্গু লেক (Changu Lake)-এর কাছে শেরথাং (Sherthang) এলাকায় ভারী তুষারপাতের জেরে কয়েক হাজার পর্যটক আটকে পড়েন। এখনও পর্যন্ত প্রায় ৩,০০০ পর্যটককে উদ্ধার করেছে সেনা ।

১৫ মাইল এলাকা থেকে ছাঙ্গু লেক পর্যন্ত রাস্তায় বরফ জমে যাওয়ায় প্রায় ৫৪১টি গাড়ি আটকে পড়ায় ওই এলাকায় প্রায় ২,৭৩৬ জন পর্যটক তীব্র ঠান্ডার মধ্যে আটকে পড়েন। তবে দ্রুত তৎপরতায় সিকিম প্রশাসন, সেনাবাহিনী ও স্থানীয় গাড়িচালকদের যৌথ প্রচেষ্টায় বিকেলের মধ্যেই তাঁদের উদ্ধার করা হয়। সফল উদ্ধার অভিযানের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে পর্যটন দফতর (Department of Tourism)। আরও পড়ুন: অভিষেকের নির্দেশে পাকিস্তানে আটক মৎস্যজীবীদের বাড়ি তৃণমূলের সাংসদ-বিধায়ক

এই ধরনের প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে পর্যটক ও ট্রাভেল এজেন্সিগুলিকে (Travel Agency) বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। পাহাড়ে ভ্রমণের আগে আবহাওয়ার পূর্বাভাস খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি তুষারপাতের সময় পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনা এড়াতে গাড়ির চাকায় স্নো চেইন (Snow chain) ব্যবহারের কথাও বলা হয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) চিত্র কিছুটা ভিন্ন। মঙ্গলবার ভোর থেকে সান্দাকফু-তে (Sandakfu) মরশুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে। বরফে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় অনেক পর্যটক সেখানে পৌঁছাতে না পারলেও, যাঁরা আগে থেকেই সান্দাকফুতে রয়েছেন, তাঁরা এই তুষারপাত উপভোগ করছেন মনভরে।

 

spot_img

Related articles

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...