অভিষেকের নির্দেশে পাকিস্তানে আটক মৎস্যজীবীদের বাড়ি তৃণমূলের সাংসদ-বিধায়ক

নামখানার তিন জন মৎস্যজীবী আটক রয়েছেন পাকিস্তানে। তিন বছর হয়ে গেল খোঁজ নেই আজও। এদিকে চিন্তায় রয়েছেন তাঁর পরিবার। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশে পাকিস্তানের আটকে থাকা তিন মৎস্যজীবী পরিবারের সঙ্গে দেখা করলেন মথুরাপুর লোকসভা (Mathurapur Lok Sabha) কেন্দ্রের সাংসদ বাপি হালদার ও স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরা।
২০২৪ সালে গুজরাটে মাছ ধরার কাজে যান নামখানার নাদাভাঙা এলাকার তিন বাসিন্দা—তপন মহাপাত্র (৫০), কাশিনাথ মণ্ডল (৫৮) ও দিলীপ বাগ (৪৮)। সেখানে একটি ট্রলারে কাজ করার সময় পাকিস্তানের উপকূলরক্ষী বাহিনীর হাতে তাঁরা আটক হন বলে পরিবারের দাবি। তারপর থেকে তাঁদের কোনও নির্ভরযোগ্য খোঁজ মেলেনি। ২০২৫ সালের শুরুর দিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি চিঠি এলেও, এরপর আর যোগাযোগ হয়নি। আরও পড়ুন: কলকাতা পুলিশের বড় সাফল্য! তিলজলা শুটআউটে একদিনের মধ্যে ধৃত বাবা-ছেলে
Sponsored

পরিবারের অভিযোগ, গত তিন বছরে প্রশাসনের একাধিক দফতরে ঘুরেও স্পষ্ট কোনও আশ্বাস মেলেনি। প্রিয়জনেরা কেমন আছেন, আদৌ সুস্থ আছেন কি না—তা নিয়েও অনিশ্চয়তা কাটেনি। এই পরিস্থিতিতে সাংসদ ও বিধায়ক পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং বিষয়টি কেন্দ্র ও রাজ্য স্তরে তোলার প্রতিশ্রুতি দেন। দলীয় সূত্রে আরও দাবি, বিষয়টি ব্যক্তিগতভাবে নজরে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফেও স্বরাষ্ট্র দফতরের মাধ্যমে প্রয়োজনীয় যোগাযোগের চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
Just now

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
2h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
3h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
6h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
20h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
20h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
20h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
20h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
20h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
21h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
22h ago
