Wednesday, February 25, 2026

কলকাতা পুলিশের বড় সাফল্য! তিলজলা শুটআউটে একদিনের মধ্যে ধৃত বাবা-ছেলে

Date:

Share post:

তিলজলা শুটআউট (Tiljala Shootout) কাণ্ডে বড় সাফল্য পেল কলকাতা পুলিশ (Kolkata Police)। পুলিশি তৎপরতায় মঙ্গলবার গভীর রাতে কলকাতা থেকে গ্রেফতার হয়েছে দুই অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে এদিন অভিযান চালায় পুলিশ। অভিযুক্ত মহম্মদ সলমন ও তাঁর বাবা মহম্মদ আনওয়ার এই রাতেই কলকাতা থেকে পালানোর ছক কষছিলেন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র। ধৃতদের বুধবার শিয়ালদহ আদালতে পেশ করা হবে এবং তাঁদের হেফাজতে চেয়ে আবেদন করতে পারেন তদন্তকারীরা।

ঘটনার সূত্রপাত সোমবার বিকেলে। বেনিয়াপুকুর এলাকার এক দোকানে চুরির অভিযোগকে কেন্দ্র করে মহম্মদ নিয়াজ ওরফে রাজার বচসা বাধে। তখন অশান্তি থেমে গেলেও রাতে রাজার উপর হামলা চালায় দুষ্কৃতীরা। মধ্যরাতে রাজাকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি চালানো হয়। দু’টি গুলিই লাগে যুবকের পায়ে। নিয়াজের পরিবারের লোকেরা জানান, রাত একটার পর সলমন নিয়াজকে কথা বলার জন্য ডেকে পাঠায়। বাড়ি থেকে বাইরে বের হওয়ার পরই তাঁরা গুলির শব্দ পান। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তির পর অস্ত্রোপচার হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আক্রান্ত যুবক। সেই ঘটনাতেই অভিযুক্ত ছিলেন মহম্মদ সলমন ও তাঁর বাবা মহম্মদ আনওয়ার। অভিযুক্ত দুজনেই পুরানো বোমা মামলার অভিযুক্ত। সেই কেসেই এদিন গ্রেফতার করা হয়েছে তাঁদের। আরও পড়ুন: ভাঙড়ের রাসায়নিক বিস্ফোরণ: ৮ দিন পর হাসপাতালে মৃত্যু শিশুর

সোমবারের শুটআউটের ঘটনার পর গা ঢাকা দিয়েছিল দুই অভিযুক্ত। মঙ্গলবার গভীর রাতে তাঁদের কাছে গোপন সূত্রে খবর আসে,মঙ্গলবার রাতে শহর ছাড়ার পরিকল্পনা করেছে দুই অভিযুক্ত। তাঁরা তিলজলা ২ নম্বর রেল গেটের কাছে রয়েছে। সেই অনুযায়ী ভোর প্রায় ৩টে নাগাদ এলাকার একটি রিকশা স্ট্যান্ডে অভিযান চালায় পুলিশ। সেখানেই গ্রেফতার করা হয় বাবা-ছেলেকে। ধৃতদের আজ, বুধবার আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

spot_img

Related articles

প্রবল তুষারপাতে বন্ধ রাস্তা, সেনা নামিয়ে উদ্ধার কয়েক হাজার পর্যটক

প্রবল তুষারপাতে বিপর্যস্ত উত্তর- পূর্ব সিকিম (North-East Sikkim)। ভরা মরশুমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে সমস্যায় পড়েছেন বহু...

অভিষেকের নির্দেশে পাকিস্তানে আটক মৎস্যজীবীদের বাড়ি তৃণমূলের সাংসদ-বিধায়ক

নামখানার তিন জন মৎস্যজীবী আটক রয়েছেন পাকিস্তানে। তিন বছর হয়ে গেল খোঁজ নেই আজও। এদিকে চিন্তায় রয়েছেন তাঁর...

মোদি সরকারের বইতে বিচার ব্যবস্থার অবমাননা: NCERT-র বিরুদ্ধে মামলার পথে সুপ্রিম কোর্ট!

খোদ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে এনসিইআরটি। সাম্প্রতিক সময়ে একাধিক বর্ষের একাধিক সিলেবাসে এমন বিষয় তুলে ধরা হয়েছে, যা...

উদাহরণ কেরালম, ফের দিল্লিকে ‘ইন্দ্রপ্রস্থ’ করার দাবি জানিয়ে চিঠি বিজেপি সাংসদের

বামশাসিত কেরালার নাম বদলে সিলমোহর মিলতেই ফের রাজধানীর নাম পরিবর্তনের ধুঁয়ো তুলল বিজেপি। মঙ্গলবারই, রাজ্যের দাবি মেনে আনুষ্ঠানিকভাবে...