Thursday, April 9, 2026

‘স্বনির্ভর বাংলা’র শেষ দিনে উপচে পড়া ভিড়, যুবসাথীর আবেদন ৮৪ লক্ষ ছুঁইছুঁই

Date:

Share post:

শেষ লগ্নে ভিড় উপচে পড়ল ‘স্বনির্ভর বাংলা’র শিবিরে। বৃহস্পতিবার ছিল এই বিশেষ কর্মসূচির শেষ দিন। আর সমাপনী লগ্নে এসে আবেদনের পাহাড় জমল জেলা থেকে শহর— সর্বত্র। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, যুবসাথী প্রকল্পকে ঘিরেই সবচেয়ে বেশি উন্মাদনা দেখা গিয়েছে রাজ্যজুড়ে। এদিন পর্যন্ত এই প্রকল্পে জমা পড়া মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮৪ লক্ষ।

এর মধ্যে শিবিরে উপস্থিত হয়ে সরাসরি আবেদন জমা দিয়েছেন ৬৫ লক্ষ ৫৭৯ জন। অনলাইনে আবেদন জমা পড়েছে প্রায় ১৯ লক্ষ। প্রশাসনিক সূত্রের দাবি, রাত পর্যন্ত এই সংখ্যা আরও বাড়তে পারে।

শুধু যুবসাথী নয়, অন্যান্য প্রকল্পেও উল্লেখযোগ্য সাড়া মিলেছে। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আড়াই লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। ক্ষেতমজুরদের আর্থিক সহায়তা প্রকল্পে আবেদন সংখ্যা পৌঁছেছে প্রায় ২৫ লক্ষে।

শেষদিনেও বিভিন্ন জেলায় শিবিরগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। আবেদনকারীদের দীর্ঘ লাইন ও নথিপত্র যাচাইয়ের ব্যস্ততায় কার্যত টানা কাজ করতে হয়েছে কর্মীদের। প্রশাসনের মতে, ব্যাপক সাড়াই প্রমাণ করছে প্রকল্পগুলির প্রতি সাধারণ মানুষের আগ্রহ।

আরও পড়ুন- রাজ্যসভা নির্বাচন: প্রার্থী ঘোষণার আগেই বিধানসভায় তৎপরতা তৃণমূলের! শুরু প্রস্তাবকদের সই পর্ব

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...