Wednesday, April 8, 2026

নষ্ট হবে কেরালার সাম্প্রদায়িক সম্প্রীতি: ‘দ্য কেরালা স্টোরি টু’ রিলিজ আটকে দিল আদালত

Date:

Share post:

বারবার সিনেমার নাম করে প্রোপাগান্ডা করে বিরোধী রাজ্যের ভাবমূর্তি নষ্টের চেষ্টা বিজেপির নতুন রাজনীতির অংশ হয়ে দাঁড়িয়েছে। বিধানসভা নির্বাচনের আগে আরও একবার সেই চেষ্টা করতে গিয়ে মুখ পুড়ল সেই প্রোপাগান্ডাকারীদেরই। রিলিজের ঠিক আগের দিন কেরালা স্টোরি টু (The Kerala Story-2) রিলিজ বন্ধের নির্দেশ দিল কেরালা হাই কোর্ট (Kerala High Court)। সেই সঙ্গে তীব্র তিরষ্কারের মুখে পড়তে হল জাতীয় ফিল্ম সেন্সর বোর্ডকে (CBFC)।

চলতি বছরেই বামশাসিত কেরালমে (Keralam) বিধানসভা নির্বাচন। তার আগে দ্য কেরালা স্টোরি-র প্রযোজককে দিয়ে সেই একই ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর রাজনীতিতে যে খোদ কেন্দ্রের বিজেপি সরকার দায়ী, তা কেরালা হাই কোর্টের পর্যবেক্ষণেই ফের প্রমাণিত। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এই সিনেমা রিলিজের (release) আগে ১৬টি সংশোধন করেছে। তারপরেও তার যা পরিণতি দাঁড়িয়েছে, তাতে বৃহস্পতিবার কেরালা হাই কোর্টের পর্যবেক্ষণ – সেন্সর বোর্ড সিনেমাটি রিলিজের আগে চিন্তা-চেতনা প্রয়োগ করেনি (applied no mind)।

কেরালা হাই কোর্টের বিচারপতি বেচু কুরিয়েন থমাস নিজের পর্যবেক্ষণে জানান, সিনেমা প্রকাশের আগে যে টিজার (teaser) প্রকাশিত হয়েছে, তা ওই সিনেমারই অংশ, এবং প্রাথমিকভাবে তা থেকে মানুষের ধারণা বিকৃত হওয়া ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার পক্ষে যথেষ্ট।

সেই পর্যবেক্ষণের জেরেই একাধিক আবেদনের ভিত্তিতে কেরালা স্টোরি টু (The Kerala Story-2) রিলিজ শুক্রবার হওয়ার আগেই বন্ধ করল কেরালা হাই কোর্ট (Kerala High Court)। সেই সঙ্গে উল্লেখ করা হল বাক-স্বাধীনতার অজুহাতে এমন কিছু সিনেমার মাধ্যমে তুলে ধরা যায় না যা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রভাবিত বা তার মধ্যে লড়াই শুরু বা সামাজিক সম্প্রীতির বিরোধী হবে। অর্থাৎ বাক-স্বাধীনতার নামে যে আদতে নির্বাচনের আগে সম্প্রীতি নষ্টের চেষ্টা চালানো হয়েছে, তাও স্পষ্ট আদালতের পর্যবেক্ষণে।

আরও পড়ুন : ক্র্যাপ! ‘দ্য কেরালা স্টোরি টু’ নিয়ে ক্ষোভ উগরে দিলেন অনুরাগ

এর আগে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarai Vijayan) কেরালায় এই সিনেমার রিলিজের বিরোধিতা করেছিলেন। চলচ্চিত্র জগত থেকেও প্রকাশ রাজ (Prakash Raj) থেকে অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap) সমালোচনা করেছিলেন ঘৃণার ভাষণ ছড়ানো এই সিনেমা নিয়ে। যদিও কেরালা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা পরিচালক কামাক্ষ্যা নারায়ণ সিং।

Related articles

”আদিবাসী লাঞ্ছনা”, প্রকাশ্যে দলিত যুবককে খাওয়ানো হল গোবর! নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

ন্যাক্কারজনক ঘটনা বিজেপির(BJP) ওড়িশায় ( Odisha)। গেরুয়া রাজ্যে নারী নির্যাতন, আদিবাসী অত্যাচার, জোর করে জমিয়ে ছিনিয়ে নেওয়া নতুন...

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...