Wednesday, April 8, 2026

বদলে গেল DP: “রাস্তাই একমাত্র রাস্তা” লিখে লড়াইয়ের বার্তা প্রতীক উরের

Date:

Share post:

দল বদল হয়েছে গত সপ্তাহেই। এবার স্যোশাল মিডিয়ার ছবি (DP) বদলে ফেললেন প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত থেকে দলের পতাকা হাতে নেওয়ার ছবি ডিপিতে দিয়ে প্রতীক উর লেখেন, “রাস্তাই একমাত্র রাস্তা”। রাজনীতির ময়দানে তিনি যে লড়াইয়ে থাকছেন সেই বার্তাই দিলেন তিনি।

পুরনো দল সিপিএমের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে পদত্যাগ করে তৃণমূলে যোগ দেন প্রতীক উর রহমানের (Pratik Ur Rahaman)। জানান, ফ্যাসিস্ট বিজেপি রুখতেই সিদ্ধান্ত তৃণমূলে (TMC) যোগদান। যোগ দিয়েই একের পর এক তিরে বিদ্ধ করেন পুরনো দলকে। বলেন, “আমার নীতি নৈতিকতা বলে, ফ্যাসিস্ট শক্তিকে আটকাব। বিজেপিকে আটকাব।” আর তৃণমূলই একমাত্র বিজেপিকে রুখতে পারে। আগেই সিপিএমের অন্দরে দমবন্ধকর পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন প্রতীক।

তবে, তৃণমূল যোগ দেওয়ার পরেও তাঁর ফেসবুক প্রোফাইলে (Face Book Profile) পুরনো দলের সহযোদ্ধাদের সঙ্গে পথে-ঘাটে লড়াইয়ের ছবি ছিল। অবশেষে বৃহস্পতিবার ফেসবুকের ডিসপ্লে পিকচার (DP) বদল করলেন প্রতীক উর। তাঁর ডিপিতে অভিষেকের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে নেওয়ার ছবি। ক্যাপশনে লেখা, “রাস্তাই একমাত্র রাস্তা”। বুঝিয়ে দিলেন রাস্তায় নেমে লড়াই থেকে সরছেন না তিনি।

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...