Wednesday, June 10, 2026

জয়ের হ্যাটট্রিক অধরাই, জামশেদপুরের বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের

Date:

Share post:

দুপুরের ভূমিকম্পে কেঁপে উঠছিল কলকাতা, সন্ধ্যায় জামশেদপুরের বিরুদ্ধে কেঁপে গেল ইস্টবেঙ্গল। প্রথম দু ম্যাচ জয়ের পরই হারের মুখ দেখল লাল হলুদ। আইএসএলে প্রথম হার ইস্টবেঙ্গলের(East Bengal)। জামশেদপুর এফসির বিরুদ্ধে ১-২ গোলে হার লাল হলুদের।

৪-২-৩-১ ছকে খেলতে শুরু করে ইস্টবেঙ্গল(East bengal)। প্রথম দু ম্যাচে অনায়াসে জয় পেলেও এই ম্যাচে শুরুটা একেবারেই সুখকর হল হল না লাল হলুদের। এই ম্যাচে নবাগত বিদেশি আনটনকে নামিয়ে দেন অস্কার। সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পড়ছিলেন না বিপিন, ইউসেফরা।

৯ মিনিটেই ইস্টবেঙ্গলের জালে বল জড়ান প্রাক্তনী মেসি বাউলি। কিন্তু অফ সাইডের জন্য গোল বাতিল হয়। এরপর চাপ আরও বাড়ায় জামশেদপুর। ১৩ মিনিটে ব্যারেটোর শট আটকে দিয়ে পতন রোধ করেন গিল। মাহিদ, নিকোলারা চাপ বজায় রাখলেও শেষ পর্যন্ত লাল হলুদ গ্যালারির উৎকণ্ঠা কমল।।

৩৯ মিনিটে গোলের লকগেট খুলল লাল হলুদ। মিগুয়েলের পাস থেকে বিপিন সেন্টার যায় বক্সে এডমুন্ড এর কাছে। ফিনিস করতে ভুল করলেন না এডমুন্ড। প্রথম ৪৫ মিনিট শেষে ১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে অস্কারের দল।

দ্বিতীয়ার্ধে শুরু থেকে লাল হলুদের খেলায় কিছুটা গতি কমে। তারই সুযোগে ম্যাচে ফেরে ইস্পাত নগরীর দল। ৫৯ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন তালাল। ৬০ মিনিটে সমতায় ফেরে জামশেদপুর। নিকোলার কর্ণার থেকে এজে হেডে গোল করলেন। ম্যাচে ফিরতে একসঙ্গে তিন পরিবর্তন করলেন অস্কার। বিষ্ণু, সৌভিক ,নন্দকুমারকে নামালেন।

এই ম্যাচে অফ কালার ছিলেন ইউসেফ, তাঁকে তুলে নামালেন ডেভিডকে। ৮৭ মিনিটে তালালের পাস থেকে দর্শনীয় গোল করলেন রেই। লাল হলুদ রক্ষনে রীতিমতো কম্পন ধরিয়ে দিল জামশেদপুর।

Related articles

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...