Thursday, April 9, 2026

কলকাতায় ভূমিকম্পের জেরে রাস্তায় ধস, বেহালায় ৪০ ফুট ফাটল ঘিরে আতঙ্ক

Date:

Share post:

ভূমিকম্পের (Kolkata Earthquake) জেরে কলকাতায় রাস্তায় বিরাট ফাটল। বেহালার (behala road crack) পর্ণশ্রী এলাকার ১৩২ নম্বর ওয়ার্ডে সাগর মান্না রোডে প্রায় ৪০ ফুট দীর্ঘ ফাটল দেখা গিয়েছে। পুকুর সংলগ্ন ওই রাস্তায় আচমকাই চওড়া চির ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। এখনও ২৪ ঘণ্টাও হয়নি রাস্তায় নতুন পিচ পড়েছিল। তার মধ্যেই আচমকা ফাটল দেখা দিলে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। রাস্তার পাশে থাকা ল্যাম্পপোস্টও হেলে গিয়েছে বলে খবর।

শুক্রবার দুপুরে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎসস্থল বাংলাদেশের সাতক্ষীরা থেকে ১৭ কিমি দক্ষিণ-পূর্বে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫। কম্পনের জেরে আতঙ্কিত হয়ে পড়ে অনেকেই। বাসিন্দাদের দাবি, ভূমিকম্পের কম্পন টের পাওয়ার কিছুক্ষণের মধ্যেই রাস্তার একাংশে ফাটল চোখে পড়ে। যেহেতু রাস্তার একদিকে পুকুর রয়েছে, তাই মাটি সরে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আরও পড়ুন: নির্বিঘ্নে শেষ উচ্চ মাধ্যমিক, মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ সংসদ সভাপতির

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার ও কর্মীরা। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে মেরামতির কাজ শুরু হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ফাটলের প্রকৃতি ও গভীরতা খতিয়ে দেখে স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হবে।এলাকাবাসীর একাংশের অভিযোগ, ভূমিকম্পের পাশাপাশি নিকাশি বা মাটির ভিত দুর্বল থাকাও কারণ হতে পারে। তবে বিষয়টি প্রযুক্তিগতভাবে পরীক্ষা করে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে পুরসভা সূত্রে খবর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

Related articles

কাজ হারানো টেকনিশিয়ানদের ভবিষ্যৎ কী, রাজার পোস্টের পর বিশেষ বৈঠক প্রসেনজিতের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুতে যেন ঝড় বয়ে গেছে টলিউডের উপর দিয়ে। দফায় দফায় মিটিং করে...

‘জয় বাংলা’ স্লোগানের ইতিহাস তুলে ধরে বিজেপিকে তুলোধোনা মুখ্যমন্ত্রীর

''জানেন জয় বাংলা স্লোগানটা (Jai Bangla slogan) আমি কবে দিয়েছিলাম? ২০১৯ সালে যখন আপনাদের এখানে একটা গুন্ডা জিতেছিল...

উত্তরপ্রদেশে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ডবল ইঞ্জিন রাজ্যে নারীসুরক্ষা প্রহসন, তোপ তৃণমূলের 

বিজেপি শাসিত যোগীরাজ্যে দিনের আলোয় স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের বরেলির একটি ক্যাফে - রেস্তোঁরাতে ধর্ষিতা হতে হল...

পদ্মের ডাঁটি দিয়ে অক্সিজেন! ৫ ঘণ্টা পর জলের তলা থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

অপরাধের শীর্ষে নির্দ্বিধায় বিজেপি (BJP Ruled state) রাজ্য সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই! প্রশাসনিক ব্যর্থতার চূড়ান্ত নমুনা। একাধিক...