Thursday, April 9, 2026

তফশিলি অধ্যুষিত এলাকায় স্মার্ট ক্লাসরুম চালু রাজ্যের

Date:

Share post:

তফশিলি জাতি (SC Development) অধ্যুষিত এলাকায় ডিজিটাল শিক্ষার পরিকাঠামো শক্তিশালী করতে রাজ্য সরকার ১১টি জেলার ৩৫৮টি সরকারি ও সরকার-পোষিত স্কুলে দু’টি করে স্মার্ট ক্লাসরুম (Smart Classroom) তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এই পরিকাঠামো তৈরির জন্য আগ্রহী সংস্থার কাছ থেকে ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের উদ্যোগে ওয়েবেল এই প্রকল্প বাস্তবায়িত করবে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূম জেলার নির্বাচিত স্কুলগুলিকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। সংশ্লিষ্ট সব স্কুলেই স্মার্ট ক্লাসরুম তৈরির জন্য প্রয়োজনীয় ঘর আগে থেকেই রয়েছে। আরও পড়ুন: আফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের! পাল্টা হামলায় মৃত্যু ৫৫ পাক সেনার

প্রতিটি স্মার্ট ক্লাসরুমে থাকবে ইন্টারঅ্যাকটিভ টাচ প্যানেল, কম্পিউটিং ইউনিট, অডিও সিস্টেম, ক্যামেরা, পাওয়ার ব্যাকআপ ব্যবস্থা-সহ ডিজিটাল শিক্ষাদানের জন্য যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী। নির্বাচিত সংস্থাকেই সরবরাহ, স্থাপন এবং শিক্ষকদের প্রশিক্ষণের দায়িত্ব নিতে হবে। জেলা স্তরে অফলাইন প্রশিক্ষণের পর অনলাইন সেশন হবে, যাতে শিক্ষকরা ক্লাসের প্রযুক্তির কার্যকর ব্যবহার করতে পারেন। সরঞ্জামের উপর ন্যূনতম তিন বছরের অন-সাইট ওয়ারেন্টি থাকবে এবং প্রযুক্তিগত অভিযোগ মেটাতে আলাদা সহায়তা ব্যবস্থা গড়ে তোলা হবে। কাজের বরাত দেওয়ার পর ২৪ থেকে ৩২ সপ্তাহের মধ্যে সরবরাহ ও স্থাপনের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য রাখা হয়েছে। প্রযুক্তিনির্ভর শিক্ষার যুগে তফশিলি অধ্যুষিত এলাকার পড়ুয়ারা যাতে পিছিয়ে না পড়ে, সেটাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। সময়মতো কাজ শেষ হলে রাজ্যের সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা বহু অঞ্চলের শ্রেণিকক্ষে ডিজিটাল শিক্ষার নতুন দিগন্ত খুলে যেতে পারে। আরও

Related articles

ভালো ফলে পুরস্কার, খারাপ কাজে তিরস্কার! মেদিনীপুরের বৈঠকে হুঁশিয়ারি অভিষেকের

ভালো কাজে পুরস্কার মিলবে, কিন্তু খারাপ কাজের জন্য তৈরি থাকতে হবে তিরস্কারের মুখে পড়ার জন্য। বিধানসভা নির্বাচনের মুখে...

আলুর বাম্পার ফলন রাজ্যে! হিমঘরে রেকর্ড মজুত, আশ্বস্ত কৃষি দফতর

চলতি মরসুমে রাজ্যে আলুর রেকর্ড ফলন হয়েছে। কৃষি দফতর সূত্রে খবর, এ বছর উৎপাদনের পরিমাণ প্রায় দেড় কোটি...

হুমায়ুনের ‘ডিল’ ভিডিও! এবার স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব তলব তৃণমূলের

ফেঁসে গিয়ে এখন এআই-এর দোহাই দিয়ে পিঠ বাঁচাতে চাইছেন হুমায়ুন কবীর। কিন্তু তাঁর এই 'ডিলের' ভিডিও নিয়ে সাফাই...

IPL: ঘরের মাঠে উইকেটহীন শামি, চেনা দৃশ্য উধাও ইডেনের

লখনউয়ের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান তুলল কেকেআর(KKR)। ঘরের মাঠে তৃতীয় ম্যাচ, সকাল থেকেই কলকাতার আকাশের...