Saturday, April 11, 2026

নাম বাদের প্রতিবাদ: শুক্রবার মেট্রো চ্যানেলে ধর্নায় মমতা

Date:

Share post:

রাজ্যের মানুষের ন্যায্য ভোটাধিকার রক্ষার লড়াইতে তিনি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত নিজে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম নির্দেশে বাংলার মানুষের ন্যায্য ভোটাধিকার রক্ষায় কাজ করছেন পাঁচ শতাধিক বিচার বিভাগীয় আধিকারিক। সেই পরিস্থিতিতেও সেই প্রক্রিয়াকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশন। বাংলার ন্যায্য ভোটারের নাম বাদের (voter deletion) প্রতিবাদ এবার রাস্তায় নেমে করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার শহরের মেট্রো চ্যানেলে ধর্নায় (protest) বসবেন তিনি। রবিবার সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

অ্যাডজুডিকেশন তালিকায় ঢুকিয়ে বাংলার মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পথ ধরেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। কীভাবে সংখ্যার খেলায় জটিলতা তৈরি বাংলার মানুষের নাম ভোটার তালিকা থেকে অন্যায্যভাবে রাজ্যের মানুষের নাম বাদ দিচ্ছে কমিশন, তা রবিবার সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর প্রতিবাদে যে লড়াই তা ইতিমধ্যেই চলছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। তবে সেখানেই থেমে থাকতে চান না বাংলার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : তৃণমূলের প্রার্থী রাজীব কুমার, কুৎসা বিরোধীদের: সংসদের ওজন বাড়বে, পাল্টা তৃণমূল

সেই প্রতিবাদ থেকেই শুক্রবার তৃণমূলের ধর্না কলকাতার ধর্মতলায়। ধর্নায় বসবেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর ধর্নার জন্য সেই জায়গাকেই বেছে নিয়েছেন মমতা (Mamata Banerjee), যেখান থেকে তিনি ইতিহাসে সব প্রতিবাদ, ধর্না (protest) শুরু করেছেন তিনি। এবারও বাংলার অধিকার রক্ষায় তাই বেছে নেওয়া হয়েছে মেট্রো চ্যানেলকেই।

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...