Saturday, March 28, 2026

চন্দ্রগ্রহণের জেরে পিছিয়ে গেল সূর্যদের অনুশীলন! নিয়ম ভেঙে শাস্তির মুখে সঞ্জু?

Date:

Share post:

আগামী বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup )সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। সোমবারই মুম্বইয়ে পৌছে যায় টিম ইন্ডিয়া। তবে মঙ্গলবার নির্ধারিত সময়ে শুরু হল না সূর্যকুমারদের অনুশীলন। চন্দ্রগ্রহণের সময় শেষ হওয়ার পর অনুশীলন শুরু করে ভারতীয় দল(India Team)।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধে ৬টা থেকে ৯টা পর্যন্ত অনুশীলন করার কথা ছিল ভারতীয় দলের(India Team)। কিন্ত ভারতীয় দল মাঠে নামে সাতটার পর। নেপথ্যের কারণ  নিয়ে শুরু হয়েছে জল্পনা।  সোশ্যাল মিডিয়ায় চর্চা সংস্কার মেনে চলা গৌতম গম্ভীর গ্রহণের সময় অনুশীলন করাতে চাননি দলকে।

মঙ্গলবার ভারতীয় সময় দুপুর ৩টে ২০ থেকে সন্ধে ৬টা ৪০ মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ চলার কথা। এই সময়ের মধ্যে এবং গ্রহণ শেষ না হলে অনুশীলনে নামতে চায়নি ভারতীয় দল, এমনটাই জানা গিয়েছে একাধিক রিপোর্টে।  যদিও অন্য রিপোর্টে বলা হয়েছে, এদিন রঙের উতসবে মাতে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার সদস্যরা একসঙ্গে রং খেলেন। সেই কারণেই অনুশীলন পিছিয়ে দেওয়া হয়।

এদিকে চর্চার কেন্দ্রবিন্দুতে সঞ্জু স্যামসন। সেমিফাইনাল ম্যাচের পর ধর্মীয়ভাবে সেলিব্রেশন করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর সঞ্জু স্যামসন যে সেলিব্রেশন করেছেন, তাতে নাকি নিয়মভঙ্গ হয়েছ। আইসিসি সেটা খতিয়ে দেখেছে।দোষী প্রমাণিত হলে শাস্তি হতে পারে তাঁর।

সমাজমাধ্যমে নিজের স্টোরিতে সঞ্জু লিখেছেন, ‘‘সকলের কাছে পৌঁছোতে চাইছি। যাঁরা আমায় ভালবাসা দিয়েছেন, সমর্থন করেছেন, তাঁদের প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমি শুধু সকলকে একটাই কথা বলতে চাই— ধন্যবাদ। ভারতীয় দলকে আর দু’পা এগোতে হবে।’’

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...