Site Logo

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

EBBS Desk·
ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু দেশ। বাতিল হয়েছে একাধিক উড়ান। মধ্য ও পশ্চিম এশিয়ায় আটকে আছে বহু মানুষ। তেল ও সোনার দাম ছাড়িয়ে এবার এই যুদ্ধের প্রভাব পড়তে চলেছে শিক্ষা ক্ষেত্রেও। সাময়িকভাবে বাতিল করা হলো সিবিএসই বোর্ডের পরীক্ষা। চলতি সপ্তাহ থেকে সব পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেরলের সরকারি বোর্ডও। আরও পড়ুনঃ ইরানের মিসাইল রেঞ্জে শাহরুখ-সলমনদের ভিলা, দুবাইয়ের নিরাপত্তা নিয়ে চিন্তায় সেলেব্রিটিরা 

Sponsored

Sranchi In Article

মধ্যপ্রাচ্য থেকে বহু ছাত্র-ছাত্রী কেরলে দশম ও দ্বাদশ শ্রেণীতে ভারতীয় বোর্ডের পরীক্ষা দেয়। এই যুদ্ধের জেরে আটকে পড়েছে তাঁরা। শনিবার যুদ্ধ শুরুর পর মঙ্গলবার সিবিএসই বোর্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, যুদ্ধের জেরে বৃহস্পতিবার ও শুক্রবারের যাবতীয় পরীক্ষা বাতিল করা হচ্ছে। শনিবারের পরীক্ষা বাতিল হবে কিনা তা পরবর্তী সময়ে জানানো হবে।কেবল সিবিএসই নয়, শনিবার পর্যন্ত দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করেছে কেরলের সরকারি বোর্ডও। জানা গিয়েছে, চলতি বছর মধ্যপ্রাচ্যের সাতটি পরীক্ষাকেন্দ্রে ৬৩৩ জন পড়ুয়া কেরল বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা দিচ্ছিল।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →