Thursday, March 5, 2026

স্তন ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে

Date:

Share post:

স্তন ক্যান্সারে আক্রান্ত ‘সেক্রেড গেমস’ ও ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এর মতো সিরিজ় খ্যাত অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে। ইতিমধ্যেই হয়েছে অস্ত্রোপচারও। বুধবার হাসপাতাল থেকে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন রাজশ্রী। লিখেছেন, তিনি অনেকটা সাহস নিয়ে বাবা-মায়ের কাছে নিজের রোগের কথা জানিয়েছেন। অস্ত্রোপচার ভালো হয়েছে তাঁর সেই কথাও জানিয়েছেন। এখন অনেকটাই সুস্থ তিনি।

ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হয়েছেন, সেই কথা কাউকে বলতে পারেননি প্রথমে তিনি। বাবা-মায়ের কথা ভেবে বাড়িতেও বলার মতো সাহস ছিল না তাঁর। এদিন অভিনেত্রী লিখেছেন, ‘’অনেক ভাবনাচিন্তার করে আমি বাবা-মাকে বলার সাহস জোগাড় করেছি। ইনফিলট্রেটিং ডাক্টাল কার্সিনোমা (NOS) নামক গ্রেড ১ স্তন ক্যান্সার ধরা পড়েছে আমার। রুটিন চেকআপের সময়ে এই রোগটি প্রাথমিকভাবে ধরা পড়েছিল। এটা ঠিক হয়ে যাবে বলে মনে করছি।’’ রাজশ্রী জানিয়েছেন তাঁর বেশ কয়েকটি পরীক্ষা এবং অস্ত্রোপচার হয়েছে। সময়ের সাথে তিনি সুস্থও হয়ে উঠছেন। তিনি লিখেছেন, ‘’সকলের ভালোবাসা এবং সাপোর্টে আমি এই ভয়কে জয় করতে পেরেছি। অস্ত্রোপচারের পরে আমার বাবা-মায়ের মুখ দেখে আমার সাহস আরও বেড়েছে। এই জার্নি সহজ করার জন্য চিকিৎসক মন্দার নাদকার্নি এবং কোকিলাবেন হাসপাতালের টিমকে ধন্যবাদ জানাতে চাই। আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছি।’’

উল্লেখ্য, ২০১২ সালে ‘তালাশ’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউড জগতে রাজশ্রীর আত্মপ্রকাশ। পরে তিনি ‘কুছ তো লোগ কহেঙ্গে’-এর মতো টেলিভিশন শোয়ে অভিনয় করেন। তাঁর ‘দ্য স্কাই ইজ় পিঙ্ক’, ‘মম’, ‘মান্টো’, ‘জ়োরাম’, ‘দ্য ফেম গেম’, ‘ট্রায়াল বাই ফায়ার’, ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এর মতো কাজ দর্শকদের মন জয় করেছে খুব সহজেই।

আরও পড়ুন – নাইট ব্যাটারের তাণ্ডবে লন্ডভন্ড প্রোটিয়া ব্রিগেড, ইডেন থেকেই ফাইনালে নিউজিল্যান্ড

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সেমির আগে ভক্তিতে আস্থা, ইংল্যান্ডের বিরুদ্ধে জানুন ভারতের সম্ভাব্য একাদশ

টি২০ বিশ্বকাপে (T20 World Cup Final)ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে লক্ষ্মীবারের সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India)। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই...

নাবালকের হাত থেকে চলল গুলি! মানিকচকে আহত ৩

মালদহের মানিকচকে দোল নিয়ে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বুধবার সন্ধ্যায় রঙ খেলাকে কেন্দ্র করে গুলি চলার (firing)...

‘এই ধরনের গান আর নয়’, সাফ জানালেন শ্রেয়া

ভবিষ্যতে নির্দিষ্ট ধরনের গান আর রেকর্ড করবেন না— স্পষ্ট জানিয়ে দিলেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। এক...

রাজ্যের বকেয়া ২ লক্ষ কোটি: শ্বেতপত্র নেই, তবু ভিডিও-তে ৬ লক্ষ কোটি দেওয়ার প্রচার বিজেপির

গত পাঁচ বছরে কেন্দ্রের সরকার রাজ্যের বরাদ্দ কত দিয়েছে? বাংলার পথ থেকে লোকসভা পর্যন্ত বারবার বিজেপির কেন্দ্রের সরকারকে...