Wednesday, March 25, 2026

বিশ্বকাপের প্রভাবে বলিউড বক্সঅফিস সংকট! হোলিতে নেই কোনও হিন্দি ছবি 

Date:

Share post:

বলিউডের সঙ্গে হোলির বরাবরের একটা বিশেষ যোগসূত্র চলে এসেছে। বড় ক্যানভাসে বিনোদনমূলক সিনেমা মানেই অন্তত একটা হোলির দৃশ্য কিংবা গান যেন বাধ্যতামূলক হয়ে উঠেছিল দীর্ঘ সময় ধরে। সময় বদলেছে বদলেছে চিত্রনাট্যের ধরণ। কিন্তু গল্প যেমনই হোক না কেন হোলির দিনে বলিউডে সিনেমা রিলিজ হবে এটা অনেকটা দুর্গাপুজোয় বাংলার বাজারে বাংলা সিনেমা মুক্তি পাওয়ার মতো। কিন্তু এবারে ব্যতিক্রম। ১৫ বছরের নিয়ম ভেঙ্গে এই বছর হোলিতে একটিও হিন্দি সিনেমা বক্স অফিসে মুক্তি পেল না! বিশ্বকাপের প্রভাব, বলছে নেট পাড়ার একাংশ।

রঙিন উৎসবের সপরিবারে সিনেমা দেখার মজাই আলাদা। গত দেড় দশক ধরে একের পর এক হিন্দি ছবি হোলির দিনে মুক্তি পেয়ে বলিউডের বক্সঅফিসকে চাঙ্গা রেখেছে। তা সে ‘চোরি চোরি চুপকে চুপকে’ হোক কিংবা ‘বদ্রিনাথ কি দুলহনিয়া’।’কার্তিক কলিং কার্তিক’, ‘কাহানি’, ‘তু ঝুটি ম্যায় মক্কার’- এর মতো সিনেমাগুলো হোলিতে মুক্তি পেয়ে যথেষ্ট ভালো ব্যবসা করেছিল। কিন্তু এবারে সেটা হল না। কোন ছবি মুক্তিই পেল না।কেন? মনে করা হচ্ছে চলতি মাসে ‘ধুরন্ধর ২’ ও ‘টক্সিক’-এর মতো দুটো বিগবাজের ছবি মুক্তি পাওয়ার কথা। তাই আগে থেকে কোন ঝুঁকি নিতে চাইছেন না প্রযোজকরা। আর তাছাড়া এই সময় টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (T 20 World Cup) ম্যাচ চলার কারণে গোটা দেশের আগ্রহ এখন মাঠ ময়দানে। এই কারণেই কি হোলির (Holi) মতো এত বড় একটা উৎসব দিনেও কোনও ছবি মুক্তির কথা ভাবেননি প্রযোজকরা। যুক্তিটা কি বিশ্বাসযোগ্য? সূত্রের খবর নতুন কনটেন্ট না থাকায় দর্শক টানার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেই প্রেক্ষাগৃহ মালিকদের একাংশ ইতিমধ্যেই শো কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। বলাইবাহুল্য, রঙিন উৎসবে বলিউডের সিনেমা মুক্তির ফাঁকা ক্যালেন্ডার ইতিমধ্যেই বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তবে ইদে বিগবাজেট হিন্দি ছবি মুক্তির খবর রয়েছে।

 

Related articles

তৃণমূল সরকারের রিপোর্ট-কার্ড তুলে ধরে পর পর সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় তৃণমূল সরকার জনকল্যাণমূলক প্রকল্প চালু রেখেছে। বুধবার, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে রাজ্য সরকারের...

ভোটের ডিউটির জন্য ২৪ জনকে চিঠি, নিয়োগ থমকে যাওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ SSC 

নির্বাচন কমিশনের চিঠিতে রাজ্যে এসএসসি নিয়োগ আটকে যাওয়ার আশঙ্কা! আগামী মাসে বাংলায় দু-দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly...

ভারতীয় দলের সাজঘরে বর্ণবিদ্বেষ! শিবরামকৃষ্ণনের বিস্ফোরক অভিযোগ

খেলার মাঠে বর্ণবিদ্বেষের ঘটনা নতুন কোনও বিষয় নয়, এবার ভারতীয় দলের (Indian Team) সতীর্থদের বিরুদ্ধে বর্ণবৈষম্যের বিস্ফোরক অভিযোগ...

একছুটে তৃণমূল সেনাপতির সভায় কেশিয়াড়ি কেন্দ্রের দলীয় প্রার্থী

২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে রাজ্যজুড়ে প্রচারে নয়া নয়া কৌশল নজর কাড়ছে। এই তালিকায় নাম জুড়ল কেশিয়াড়ি...