Thursday, March 26, 2026

ভোটের আগে হঠাৎ পদত্যাগ সি ভি আনন্দ বোসের! অস্থায়ী রাজ্যপাল আর এন রবি

Date:

Share post:

দোরগোড়ায় নির্বাচন। তার আগে বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তিনি। সেখানই পদত্যাগ পত্র দিয়েছেন বলে খবর। তবে, কী কারণে এই ইস্তফা তা নিয়ে তুমুল জল্পনা। বাংলার অস্থায়ী রাজ্যপালের দায়িত্ব পাচ্ছেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি (R N Ravi)।

জগদীপ ধনকড়ের পদত্যাগের পরে বছর তিনেক আগে বাংলার রাজ্যপাল হয়ে আসেন সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। আসার পরে রাজ্য সরকারের সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক ছিল তাঁর। সরস্বতীপুজোয় বাংলায় হাতেখড়িও দেন তিনি। কিন্তু ক্রমে রাজভবনের সঙ্গে নবান্নের দূরত্ব বাড়তে থাকে। তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তোলে রাজ্যের শাসকদল। শুধু তাই নয়, রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীকে যৌন হেনস্থা মারাত্মক অভিযোগ ওঠে। তাঁর আমলে রাজভবনের নাম বদলে হয় লোকভবন। সূত্রের খবর, হঠাৎ করেই দিল্লি গিয়ে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে আনন্দ বোস পদত্যাগ করেছেন বলে বিজেপি সূত্রে খবর।

তবে, তৃণমূলের (TMC) তরফে অভিযোগ করা হচ্ছে, হয়ত আরএসএস ঘরনার কোনও কট্টর বিজেপি নেতাকেই বাংলার নির্বাচনের সময় পাঠাতে চাইছে বিজেপি। ভোটের সময় নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই মোদি সরকারের এই কৌশল বললে অভিযোগ রাজ্যের শাসকদলের।

তবে, ইতিমধ্যেই সূত্রের খবর, বাংলার অস্থায়ী রাজ্যপালের দায়িত্ব পাচ্ছেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। প্রাক্তন এই আইপিএস (IPS) অফিসার এর আগে মেঘালয়, নাগাল্যান্ডের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন। এছাড়া তিনি উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদেও ছিলেন। এখন এক প্রাক্তন আইএএস-কে সরিয়ে ভোটের সময় প্রাক্তন আইপিএসের (IPS) উপর বিজেপি বাংলার দায়িত্ব দেয় কি না সেটাই দেখার।

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...