Thursday, March 26, 2026

ফের SIR আতঙ্কে মৃত্যু! মেদিনীপুরে মৃত বিএলও, নদিয়ায় ভোটার

Date:

Share post:

বাংলায় SIR-এর কাজ চলেছে গত তিনমাস ধরে। নির্বাচন কমিশনের অদ্ভুত ধরণের এই জটিল ডিজিটাল প্রক্রিয়া, অবাস্তব সময়সীমা, রাতভর তদারকির নামে প্রতিনিয়ত মানসিক চাপ বাড়ছে বিএলওদের উপর। অমানবিক এই চাপে চলছে BLO-দের মৃত্যুমিছিল। নির্বাচন কমিশনের এই অপরিকল্পিত প্রক্রিয়ার অতিরিক্ত মানসিক চাপ ও ‘আতঙ্কে’ ফের মেদিনীপুরে এক বিএলওর মৃত্যুর অভিযোগ উঠেছে। তালিকায় নাম না থাকায় আতঙ্কে নদিয়ার এক বাসিন্দার মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ।

এবার পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের বুথ নং: ১৮র বাসিন্দা সুবিমল কারাকের মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, সুবিমল কারাক (৫৭), যিনি বুথ লেভেল অফিসার (BLO) হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরিবারের তরফে অভিযোগ, SIR এর অতিরিক্ত কাজের চাপে অস্বাভাবিক মৃত্যু হয়েছে তাঁর। তিনি লালগেরিয়া সাবলি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন। তাঁর এই অকালমৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার।

অন্যদিকে সাম্প্রতিক এসআইআর প্রক্রিয়া ঘিরে তৈরি হওয়া মানসিক চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল নদিয়ার বাসিন্দা জয়দেব দত্তর। বয়স ৬২। পরিবার সূত্রে খবর, চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর নাম এবং তাঁর পরিবারের সদস্যদের নাম না থাকায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। অভিযোগ নির্বাচন কমিশন ও কেন্দ্রের চাপে BLO-দের ওপর অমানবিক কাজের বোঝা চাপানো হচ্ছে।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...