সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস (C.V. Ananda Bose)। তবে, কী কারণে এই ইস্তফা তা নিয়ে তুমুল জল্পনা। বাংলার অস্থায়ী রাজ্যপালের দায়িত্ব পাচ্ছেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। তবে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের আচমকা পদত্যাগের খবরে স্যোশাল মিডিয়া পোস্টে গভীর উদ্বিগ্ন প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী সি. ভি. আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের খবরে আমি স্তম্ভিত এবং গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর এই পদত্যাগের পেছনের প্রকৃত কারণ এই মুহূর্তে আমার জানা নেই। তবে বর্তমান পরিস্থিতির বিচারে, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্দিষ্ট কোনো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে রাজ্যপালের ওপর কোনো চাপ সৃষ্টি করা হয়ে থাকলে আমি অবাক হব না’।

মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্র আমাকে জানালেন যে, শ্রী আর. এন. রবি-কে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। এই বিষয়ে প্রতিষ্ঠিত রীতি বা প্রথা অনুযায়ী তিনি আমার সাথে কোনো আলোচনা করেননি। এই ধরনের পদক্ষেপ ভারতীয় সংবিধানের আদর্শকে ক্ষুণ্ণ করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূলে আঘাত হানে। কেন্দ্রের উচিত সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার (Cooperative Federalism) নীতিগুলোকে শ্রদ্ধা করা এবং এমন কোনো একতরফা সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকা যা গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজ্যের মর্যাদাকে খর্ব করে’।

I am shocked and deeply concerned by the sudden news of the resignation of Shri C. V. Ananda Bose, the Governor of West Bengal.
The reasons behind his resignation are not known to me at this moment. However, given the prevailing circumstances, I would not be surprised if the…
— Mamata Banerjee (@MamataOfficial) March 5, 2026
বছর তিনেক আগে জগদীপ ধনকড়ের পদত্যাগের পরে বাংলার রাজ্যপাল হয়ে আসেন সি ভি আনন্দ বোস। আসার পরে রাজ্য সরকারের সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক ছিল তাঁর। সরস্বতীপুজোয় বাংলায় হাতেখড়িও দেন তিনি। কিন্তু ক্রমে রাজভবনের সঙ্গে নবান্নের দূরত্ব বাড়তে থাকে। তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তোলে রাজ্যের শাসকদল। শুধু তাই নয়, রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীকে যৌন হেনস্থা মারাত্মক অভিযোগ ওঠে। সূত্রের খবর, হঠাৎ করেই দিল্লি গিয়ে শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে আনন্দ বোস পদত্যাগ করেছেন বলে বিজেপি সূত্রে খবর। তবে, ইতিমধ্যেই সূত্রের খবর, বাংলার অস্থায়ী রাজ্যপালের দায়িত্ব পাচ্ছেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। প্রাক্তন এই আইপিএস অফিসার এর আগে মেঘালয়, নাগাল্যান্ডের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন।

আরও পড়ুন – ভোটের আগে হঠাৎ পদত্যাগ সি ভি আনন্দ বোসের! অস্থায়ী রাজ্যপাল আর এন রবি

_

_

_

_

_

_
_


