Thursday, March 26, 2026

ক্যাচেই ম্যাচেই রঙ বদল, সেরা ক্যাচটা কোনটা? নিজেই বেছে নিলেন অক্ষর

Date:

Share post:

ক্রিকেটে প্রচলিত কথা, ক্যাচ মিস হলেই ম্যাচ মিস। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে একটা ক্যাচই যে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে তার ফের একবার সাক্ষী থাকল ওয়াংখেড়ে। ভারতীয় ক্রিকেট ভক্তদের রক্তচাপ বাড়িয়ে সাত রানে ম্যাচ জেতে ভারত। বোলারদের হতশ্রী পারফরম্যান্সের মধ্যেই মান বাঁচালেন ফিল্ডাররা, আরও নির্দিষ্টভাবে বললে অক্ষর প্যাটেলের(Axar Patel) দুটি ক্যাচ।

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকের দুরন্ত ক্যাচ নিলেন। অনেকটা দৌড়ে বাউন্ডারি লাইনের কাছে গিয়ে তালুবন্দি করেন। গুরুত্বপূর্ণ সময়ে উইল জ্যাকসের ক্যাচটা ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে থাকল। জ্যাকসের ক্যাচটা আবার ধরলেন বাউন্ডারি লাইনে, শিবম দুবের সঙ্গে ‘রিলে’ করে।

দুটির মধ্যে কোনটা সেরা, ম্যাচ শেষে জানিয়েছেন অক্ষর(Axar Patel), ‘‘ব্রুকের ক্যাচটা আমার বেশি কঠিন ছিল। কারণ ওই ক্ষেত্রে আমাকে বলের গতির দিকে মুখ করে দৌড়োতে হয়েছে। বলের উপর ভাল ভাবে চোখ রাখা কঠিন হয়। এই ক্ষেত্রে ক্যাচ ধরা বেশি কঠিন হয়। রিপ্লে দেখলে বোঝা যাবে, ক্যাচটা ধরার ঠিক আগে আমি একটু থমকেও গিয়েছিলাম। বলটা দেখার জন্যই থেমেছিলাম। যাতে না বলের আগে চলে যাই। তা ছাড়া সে সময় বেশ চাপ ছিল। সব মিলিয়ে ওই ক্যাচটাই আমার বেশি প্রিয়।’’

জ্যাকসের ক্যাচ প্রসঙ্গে অক্ষর জানিয়েছেন, ‘‘দ্বিতীয়টা ক্যাচটা ম্যাচের নিরিখে গুরুত্বপূর্ণ , আমার প্রথমে মনে হয়েছিল পৌছতে পারব না, পরে মনে হয়েছে চেষ্টা করলে পৌছাতে পারি, আমি কৃতিত্ব দেব শিবমকে ঠিক সময়ে বাউন্ডারি লাইনে চলে এসেছিল।’’

Related articles

অমর্ত্য সেন-রবীন্দ্রনাথকে অনেক অপমান করেছে! দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভায় বিজেপিকে নিশানা মমতার

টানা উত্তরবঙ্গে প্রচার সেরে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে বীরভূমের দুবরাজপুর কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার করেন তৃণমূল (TMC)...

আরসিবির নাম বদল! বিড়লা কন্যার পোস্টে শোরগোল ক্রীড়া দুনিয়ায়

মালিকানা বদল হয়েছে আরসিবির (RCB)। রেকর্ড অঙ্কে আরসিবি (RCB) দল কিনেছে আদিত্য বিড়লা গ্রুপ। এই বড় পরিবর্তনের পর...

১২ মাসে ১৩ বার রিচার্জ নয়! রাঘবের সওয়লের প্রেক্ষিতে টেলিকম সংস্থাগুলিকে আর্জি কেন্দ্রের

২৮ দিনের বদলে ৩০ দিনের রিচার্জ প্ল্যানের (Recharge Plan) দাবিতে দীর্ঘদিন ধরে সরব হয়েছিলেন আপ নেতা রাঘব চাড্ডা...

কালচিনিতে প্রার্থী বীরেন্দ্রের সমর্থনে অভিষেকের রোড শো-তে জনপ্লাবন

দলীয় কর্মীদের সমর্থনে প্রচারসভা করতে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...