Monday, June 8, 2026

রাম নমবীতে সম্প্রীতির শোভাযাত্রা, বিজেপির বিভাজনের রাজনীতিকে কটাক্ষ কুণালের

Date:

Share post:

রাম নবমীতে কলকাতায় সম্প্রীতির শোভাযাত্রায় অংশ নিলেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী কুণাল কুমার ঘোষ (Kunal Kumar Ghosh)। বৃহস্পতিবার রাম নমবীকে কেন্দ্র করে বিজেপি অশান্তির মধ্যেই সৌজন্য এবং সম্প্রীতির এক ছবি দেখা গেল উত্তর কলকাতায়। ঠনঠনিয়া কালিবাড়ির সামনে থেকে রামনবমীর শোভাযাত্রাতে অংশ নিলেন রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ। শোভাযাত্রার আয়োজক মহম্মদ মজিদ ও তার সহকর্মীরা।

ধর্মীয় বিভেদের বেড়াজালকে সরিয়ে রেখে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহনগরীর মুসলিম সম্প্রদায়ের মানুষ। কুণাল কুমার ঘোষের (Kunal Kumar Ghosh) সঙ্গে ছিলেন জোড়াসাঁকোর প্রার্থী বিজয় উপাধ্যায়, আইনজীবী অয়ন চক্রবর্তী। ধর্ম নিরপেক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষ।

শোভাযাত্রা থেকে বিশ্ব বাংলা সংবাদকে কুণাল বলেন, “এটাই বেঙ্গল মডেল, ধর্ম যার যার উৎসব সবার। আমরা কয়েকদিন আগে ঈদে মুসলিম মহল্লায় গিয়েছিয়াল, সিমুই খেয়েছি আনন্দ করেছি। আজ মজিদ ও তাঁর মুসলিম সহকর্মীরা রাম নবমীর শোভাযাত্রা আয়োজন করেছে।এখানে জোড়াসাঁকো কেন্দ্রের তৃণমূল প্রার্থী আছেন। এটাই বাংলা, আমাদের সমাজের বৈশিষ্ট্য এটাই হওয়া উচিত।”

এই মিছিল থেকেই বিজেপির মেরুকরনের রাজনীতিকেও কড়া আক্রমণ করেন তৃণমূলের রাজ্য সম্পাদক। রাম নবমীকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি হয়েছে। যা নিয়ে কুণালের প্রতিক্রিয়া, “ওরা তো উন্নয়ন করে না। ভেদাভেদের রাজনীতি করে। আসলে সমাজটা কেমন হওয়া উচিত সেটা দেখিয়ে দিচ্ছে এই শোভাযাত্রা।”

বিগত এক সপ্তাহ ধরেই ভোটের প্রচার করছেন কুণাল। প্রচারে তিনি ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী।

Related articles

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...

২৫ দলের ইন্ডিয়া জোট বৈঠক: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ ইস্যুতে ঐক্যমত

দেশের নির্বাচন সংক্রান্ত কারচুপিতে এবার দেশের প্রধান বিচারপতির দ্বারস্থ হতে চলেছেন বিরোধী জোটের সদস্যরা। সেই সঙ্গে দেশের যুব...