Friday, March 27, 2026

জেন জির হাতেই কি নেপালের ভার? ভোট গণনায় এগিয়ে নবীন না প্রবীণ

Date:

Share post:

১৯৯০ সালে রাজতন্ত্রের পতন হয় নেপালে (Nepal)। তারপর থেকেই রাজনৈতিক টানাপড়েনের জেরে ৩২ বার সরকার গঠন হয়েছে সে দেশে কিন্তু স্থিতিশীল অবস্থা ফেরেনি। শেষবার দেশ অশান্ত হয়েছিল ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে। জেন জি (GenZ) বিক্ষোভের জেরে উল্টে গিয়েছিল নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির কুর্সি৷ তারপর বেশ কয়েকমাস সুশীলা কার্কির নেতৃত্বে চলেছিল অন্তর্বর্তী সরকার। পাঁচ মাস পরে সাধারণ নির্বাচন শেষে শুক্রবার চলছে ভোট গণনা। আরও পড়ুন: একযোগে ৯ রাজ্যের রাজ্যপাল বদল! পদত্যাগের পর কী বললেন বোস

নেপালে ১৬৫ আসনে এবারের নির্বাচন চলছে। প্রাথমিক ট্রেন্ড বলছে, ওলি-কে টপকে গিয়ে বর্তমানে ভোটগণনার নিরিখে এগিয়ে রয়েছেন নেপালের র‍্যাপার তথা রাজনীতিক এবং প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহের দল। তিনি এগিয়ে আছেন ৫০টি আসনে। তাঁর নেতৃত্বেই সেপ্টেম্বরে জেন জি বিক্ষোভ শুরু হয়েছিল। নির্বাচনী প্রচার অভিযানেও বলেন্দ্রর মিছিল এবং জনসভায় সবচেয়ে বেশি ভিড় হয়েছিল৷ যে সমর্থকদের নব্বই শতাংশই ছিন তরুণ। নেপালের সবচেয়ে পুরনো দল গগন থাপার নেপালি কংগ্রেস এগিয়ে রয়েছে পাঁচটি আসনে। নেপালের আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ডের দল এগিয়ে রয়েছে তিনটি আসনে। দ্বিতীয় স্থানে রয়েছেন নেপালি কংগ্রেসের প্রার্থী। নেপালের আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ডের দল এগিয়ে রয়েছে তিনটি আসনে। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির কমিউনিস্ট পার্টি অফ নেপালের প্রার্থীও এগিয়ে ৩ টি আসনে।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...