Friday, March 27, 2026

নির্লজ্জ বিজেপি-দালাল নির্বাচন কমিশন: তোপ দেগে ধর্মতলায় ধর্না শুরু মমতার

Date:

Share post:

“নির্লজ্জ, বেহায়া বিজেপি পার্টি এবং তাদের দালাল নির্বাচন কমিশন“- তোপ দেগে ধর্মতলায় ধর্না শুরু করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার, দুপুর ২টোর আগেই ধর্না মঞ্চে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো। জানান, বেলা চারটে থেকে ধর্না মঞ্চেই মিটিং শুরু হবে।

শুধু আইনি লড়াই নয়, SIR করে নির্বাচন কমিশনের (Election Commission) স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর দুটো থেকে ধর্নায় বসেছেন তিনি। এই মঞ্চে থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তৃণমূল সভানেত্রী। ধর্নায় বসেই বিরোধিতার সুর উঁচু তারে বেঁধে দেন মমতা বলেন, “প্রচুর মানুষ আসবেন। যে ২২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু তাঁরা জীবিত, তাঁদের আমি মঞ্চে হাজির করব। এসআইআরের জন্য মারা গিয়েছেন এমন আট পরিবার, যারা দিল্লি গিয়েছিল, তারাও এখানে বসবে। কিন্তু যারা বসে আছে, অথচ মৃত বলে ঘোষণা করা হয়েছে… লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ, বেহায়া বিজেপি পার্টি এবং তাদের দালাল নির্বাচন কমিশন।“

এদিন ধর্নামঞ্চে রয়েছেন, যাঁদের নাম ভোটার তালিকায় মৃত বলে উল্লেখ রয়েছে। পাশাপাশি, এসআইআর-এর কারণে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের সদস্যরাও রয়েছেন মমতার (Mamata Banerjee) ধর্না মঞ্চে। তৃণমূল সভানেত্রীর কথায়, “আমরা ইঞ্চিতে ইঞ্চিতে খোঁজ রাখি। তাদের আমরা প্যারেড করাব। দেখুন, এঁরা মৃত এসআইআর প্রক্রিয়ায়। কিন্তু তাঁরা ভাল ভাবে বেঁচে। আমরা তাঁদের দীর্ঘায়ু কামনা করি।“

বিজেপির (BJP) দালাল বলে নির্বাচন কমিশনকে কটাক্ষ করে মমতা বলেন, “লজ্জা রাখার জায়গা নেই। ভোটার তালিকায় মৃতেরা এখানে বসে রয়েছেন।“ তিনি আরও বলেন, “দেখুন, এঁদের মৃত বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু এঁরা বসে থেকে প্রমাণ দিচ্ছেন, তাঁরা ভাল ভাবে বেঁচে আছেন।“

মমতা জানান , বিকেল ৪টে থেকে ধর্নামঞ্চ মিটিং শুরু হবে। এখন পরবর্তী কর্মসূচি তিনি কী ঘোষণা করেন-তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...