Friday, March 27, 2026

অস্কারের মঞ্চে ‘দেশি গার্ল’, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে বিশেষ দায়িত্ব প্রিয়াঙ্কার!

Date:

Share post:

বলিউড থেকে হলিউড সফর খুব একটা সহজ ছিল না, কিন্তু মায়ানগরীর ‘জংলি বিল্লি’ জানেন কীকরে প্রতিকূলতা পেরিয়ে লক্ষ্যে পৌঁছতে হয়। মুখশ্রী থেকে গায়ের রং নিয়ে বারবার কটাক্ষ শোনার পরেও তিনি থেমে যাননি। বরং বলিউডের ‘দেশি গার্ল’ নিজেকে প্রমাণ করেছেন হলিউডেও (Hollywood)। আর এবার ৯৮-তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (98th Academy Awards) মঞ্চে বিশেষ ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে (Priyanka Chopra)।

অস্কারের (Oscar) মঞ্চে আগেও দেখা গেছে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে। তবে এবার তিনি সঞ্চালনার দায়িত্বে থাকছেন। আগামী ১৬ মার্চ (সোমবার) অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী। অস্কার কমিটি (Oscar Committee) উপস্থাপকদের যে তালিকা প্রকাশ করেছে সেখানে রবার্ট ডাউনি জুনিয়র ও অ্যানি হ্যাথাওয়ের সঙ্গে প্রিয়াঙ্কার নামও রয়েছে। এরপর বিশ্ব সুন্দরী নিজের ইনস্টা হ্যান্ডেলও এ খবর ভাগ করে নেন। এর আগে ২০১৬ সালেও একই ভূমিকায় দেখা গেছিল নিক-পত্নীকে। অতীতে ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস’ এবং ‘প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস’-এরও উপস্থাপনা করেছেন প্রিয়াঙ্কা। এই মুহূর্তে দক্ষিণ ভারতের সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। শোনা যাচ্ছে আগামী বছরে শাহরুখ ও হৃত্বিকের সিনেমা দিয়ে বলিউডে কামব্যাক করতে পারেন দেশি গার্ল।

 

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...