Friday, March 27, 2026

বঙ্কিমচন্দ্র ‘বঙ্কিম চন্ট’, রামকৃষ্ণ হলেন ‘রাম চন্দ্র’! বাংলায় এসে বিজেপির মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর প্রতিবাদ তৃণমূলের

Date:

Share post:

মোদির (Narendra Modi) বঙ্কিম দা মন্তব্যের পর বাংলায় এসে উত্তরাখণ্ডের বিজেপির মুখ্যমন্ত্রী (Pushkar Singh Dhami) ফের অপমান করলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (Bankim Chandra Chattopadhyay) এবং রামকৃষ্ণ পরমহংসদেব। উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জে (Hingalganj) সভা ছিল ধামির। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী। এর তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস।

বক্তব্য রাখতে গিয়ে ধামি বন্দে মাতরম’-এর রচয়িতা, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিম চন্ট’ বলে সম্বোধন করেছেন। এখানেই থেমে থাকেননি। রামকৃষ্ণ পরমহংসদেবকে বললেন ‘রাম চন্দ্র’ও বলেছে। এঁরা বাংলার মনীষীদের নামটুকু ঠিকভাবে উচ্চারণ করতে পারে না। রাজ্যে রাজ্যে বাঙালিকে অত্যাচার করে। বাংলাকে অপমান করে। আর বিজেপি করবে বাংলা দখল। দিবা স্বপ্নের মতো বিষয়। আরও পড়ুন: নির্লজ্জ বিজেপি-দালাল নির্বাচন কমিশন: তোপ দেগে ধর্মতলায় ধর্না শুরু মমতার

এর তীব্র প্রতিবাদ করে তৃণমূল জানিয়েছে,”বাঙালির গর্বের অপমান সইবে না বাংলা!
জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’-এর রচয়িতা, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিম চন্ট’ বলে সম্বোধন! এখানেই শেষ নয়, রামকৃষ্ণ পরমহংসদেবকে বললেন ‘রাম চন্দ্র’। বিজেপির উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির এই উচ্চারণ বিভ্রাট আসলে বিজেপির মজ্জাগত বাংলা ও বাঙালি-বিদ্বেষের বহিঃপ্রকাশ।
যারা বাংলার মনীষীদের নামটুকু সঠিকভাবে বলতে পারে না, তারাই আবার সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখায়? বাঙালির সংস্কৃতি আর আবেগকে বারবার পদদলিত করাটাই বিজেপির আসল রূপ।
ধিক্কার জানাই এই চরম অজ্ঞতা ও ঔদ্ধত্যকে!”

পাশাপাশি বাংলায় পরিযায়ী পাখির মতো উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিং ধামি এবং কেন্দ্রের পদলেহনের মন্ত্রী সুকান্ত মজুমদারের সভায় দর্শক কেবল শূন্য চেয়ার! বিজেপির মিথ্যে প্রতিশ্রুতির খেলা বুঝে গিয়েছে বাংলার জনগণ। বাংলা দখলের স্বপ্ন এবার শুধু সময়ের অপেক্ষা, যেভাবে তাদের সভায় দর্শকের অপেক্ষা করছে খালি চেয়ার!

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...