Friday, March 27, 2026

T20 WC: কিউয়িদের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ভারতীয় দলে বদল! বাদ যাবেন কে?

Date:

Share post:

রবিবার কাপ জয়ের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India)। সেমিফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডকে সাত রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। ফাইনাল ম্যাচে ভারতের (India) প্রথম একাদশে বদল হবে? তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

জয়ের মধ্যেই ভারতের(India) ওপেনিং জুটি নিয়ে চিন্তা অব্যাহত। অভিষেক শর্মার রানের খরা অব্যাহত। ওপেন করতে নেমে রান পাচ্ছেন না অভিষেক। ফলে শুরুতেই চাপে পড়ছে ভারত। ফলে মেগা ম্যাচে অভিষেককে বাদ দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। অভিষেক বাদ গেলে ঈশানকে ওপেন করানো হবে সঞ্জুর সঙ্গে। কিন্ত প্রশ্ন অভিষেকের পরিবর্তে সুযোগ পাবেন কে? রিঙ্কু সিং ও ওয়াশিংটন সুন্দরও বিকল্প হিসেবে দলের সঙ্গে আছেন। তবে তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা তুলনামূলক কম।

অভিষেকের জায়গায় দলে কাকে নেওয়া হবে, তা অনেকটাই নির্ভর করবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উইকেটের ওপর। অভিষেককে বাদ দিলে অতিরিক্ত স্পিনার খেলাতে পারে। কুলদীপ যাদবের দলে জায়গা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। বরুণ , অক্ষররা প্রত্যাশিত বোলিং করতে পারছেন না। প্রচুর রান খরচ করছেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভারত একজন বিশেষজ্ঞ ষষ্ঠ বোলারের অভাব অনুভব করেছিল। সেই ঘাটতি পূরণ করতে পারেন কুলদীপ।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...