Friday, March 27, 2026

রদবদল পুলিশের পদে: চার শীর্ষ আধিকারিকের বদলের নির্দেশিকা

Date:

Share post:

রাজ্য পুলিশের শীর্ষস্তরে ফের একবার বড়সড় রদবদল করল রাজ্য সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে একাধিক আইজি (IG) পদে নতুন করে দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আইজি অর্গানাইজেশন ঋষিকেশ মীনাকে আইজি প্রভিশনিং পদে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে বর্তমানে আইজি প্রভিশনিং পদে থাকা ইমরান ওয়াহাবকে আইজি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন : কর্মী বর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের নতুন সচিব রাজেশ পাণ্ডে

আইজি অর্গানাইজেশন পদ থেকে ঋষিকেশ মীনাকে সরানোর পরে সেই পদে আইজি ট্রাফিক সিস রাম ঝাঝরিয়াকে আনা হয়েছে। একই সঙ্গে আইজি সিআইডি (IG, CID) অখিলেশ কুমার চতুর্বেদীকে ব্যারাকপুরের (Barrackpore) স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ একাডেমির অধিকর্তা করা হয়েছে। স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গিয়েছে, প্রশাসনিক কাজের গতি বাড়াতে এবং বিভিন্ন শাখায় দায়িত্ব পুনর্বিন্যাস করতেই এই রদবদল করা হয়েছে।

Related articles

“মোদির শয্যাসঙ্গিনী হয়েই সাংসদ-মন্ত্রিত্ব”! পডকাস্টে বিস্ফোরক অভিযোগ বিজেপির নেতা সুব্রহ্মণ্যম স্বামীর

নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তাঁরই দলের সাংসদ তথা বর্ষীয়ান নেতা সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)।...

IPL: খেলতে পারবেন না বিদেশি বোলার, শুরুর আগেই ধাক্কা আরসিবির

আইপিএলের (IPL) প্রথম ম্যাচের আগেই সমস্যায় পড়ল গতবারের চ্যাম্পিয়ন আরসিবি (Royal Challengers Bangalore)। আইপিএল শুরুর আগের দিন আরসিবি...

কোহলির হাতে নতুন ‘পদ্ম রহস্য’, ট্যাটুতেই জীবনের গল্প!

আইপিএল(IPL) শুরুর আগে চর্চায় বিরাট কোহলি(Virat Kohli)। মাঠের পারফরম্যান্সের মতোই স্টাইলেও আইকন কিং কোহলি, তাঁর শরীরে নজর কাড়ছে...

Lockdown! জল্পনা উড়িয়ে কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী পুরী

লকডাউনের (Lockdown) কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। জল্পনা উড়িয়ে দাবি করলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতির গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী...