Friday, March 27, 2026

কেন ‘মৃগয়া ১.৫’? জানালেন পরিচালক অভিরূপ, শেষ চমকের কথা জানালেন লেখক দেবাশিস

Date:

Share post:

গত বছর মুক্তি পেয়েছিল ‘মৃগয়া: দ্য হান্ট’। সিক্যুয়ালের রীতি মেনে হওয়ার কথা ছিল ‘মৃগয়া ২’। না, সেটা না হয়ে এবার আসছে ‘মৃগয়া ১.৫’ (Mrigaya 1.5)। কেন? পরিচালক অভিরূপ ঘোষ (Abhirup Ghosh) জানালেন, এটা সিক্যুয়াল নয়। এটা স্পিন ওফ। ‘মৃগয়া ২’-এর দিকে যাত্রা। ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন অঞ্চলে চলছে শুটিং। খোদ ওসি দেবাশিস দত্তের (Debhashis Dutta) লেখা এই ছবির গল্পে শেষ পর্যন্ত চমক। ওসি দেবাঞ্জন দত্তের ভূমিকায় এবারও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। সঙ্গী কৌশানী মুখোপাধ্যায়, মীর আফসার আলি এবং অর্পণ ঘোষাল। চিত্রনাট্য অরিত্র বন্দ্যোপাধ্যায়ের।

কলকাতা পুলিশের ঝুলিতে রয়েছে লাখো লাখো চমকপ্রদ কেস। তারই মধ্যে থেকে কিছু উঠে আসে রূপালি পর্দায়। ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘মৃগয়া: দ্য হান্ট’-ও ছিল তেমনই একটি ঘটনা থেকে তৈরি ফিরশন। ‘মৃগয়া ১.৫’-র (Mrigaya 1.5) গল্পও লিখেছেন দেবাশিস দত্ত। তিনি জানালেন, বাস্তব থেকেই উঠে এসেছে এই ছবির গল্প। যার পরতে পরতে চমক। এই ছবিতেও একটি আইটেম সং লিখেছেন দেবাশিস।

‘মৃগয়া: দ্য হান্ট’-এর নায়ক ঋত্বিক (Ritwick Chakraborty) এই ছবিতে (Film) থাকলেও পাল্টে গিয়েছে তাঁর টিম। তদন্তকারী দলে এসেছেন মহিলা এসআই জয়িতা সেন। সেই চরিত্রে রয়েছেন কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukharjee)। গত কয়েক বছর ধরে নিজেকে ভেঙেচুরে পর্দায় হাজির করছেন তিনি। এখানে তিনি ঝকঝকে পুলিশ। সঙ্গে এসআই পরিতোষ সাহা ও সিনিয়র অফিসার অগ্নিশ্বর। এই দুটি চরিত্রে রয়েছেন অর্পণ ঘোষাল ও মীর আফসার আলি।

ছবির গল্প এগিয়েছে ‘শ্রেয়াংশী’ নামক এক মেয়েকে কেন্দ্র করে। রহস্যজনক ভাবে নিজের বাড়িতেই নির্যাতিত হয় সে। কীভাবে নির্যাতনের শিকার শ্রেয়াংশী? ঘটনার তদন্তে নামেন শোভাবাজার থানার ওসি দেবাঞ্জন দত্ত ও এসআই জয়িতা সেন। তাঁদের সঙ্গে থাকবেন এসআই পরিতোষ সাহা ও সিনিয়র অফিসার অগ্নিশ্বর।
আরও খবর: অগ্যস্তকে স্নেহের পরশ মাহিকার, ‘অপ্রত্যাশিত দৃশ্য’ ঝড় তুলল নেট দুনিয়ায়

তদন্ত করতে নেমে একের পর এক চমকে দেওয়া ঘটনার মুখোমুখি হন দেবাঞ্জন ও তাঁর টিম। আর সবচেয়ে বড় চমক আসে ছবির শেষে। সেটা  কী? জানতে অপেক্ষা করতে হবে বর্ষাকাল পর্যন্ত। ‘মৃগয়া’-র মতো ‘মৃগয়া ১.৫’-ও মুক্তি পেতে পারে দোলযাত্রার আশপাশে।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...