Friday, March 27, 2026

বিজেপি থেকে কাজ করতে পারেননি! ‘গরিবের বন্ধু’ তৃণমূলে যোগ দিলেন মতিউর

Date:

Share post:

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে(TMC) যোগ দিলেন মালদহের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী মতিউর রহমান(Moti Ur Rahaman )। শনিবার তৃণমূল ভবনে ব্রাত্য বসু এবং সাংসদ নাদিমূল হকের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন গরিবের বন্ধু হিসেবে খ্যাত মতিউর।

তৃণমূলে যোগদানের পর মতিউর (Moti Ur Rahaman )ধন্যবাদ জানান। বলেন, “২০২১ সাল থেকে বিজেপিতে ছিলাম। মানুষের জন্য কাজ করব বলে। কিন্তু সেখানে সম্ভব হয়নি। দিদি যা কাজ করেন আমিও তাই কাজ করি। মানুষের সেবা করি। তাই এখানে যোগ দিলাম।”

ব্রাত্য বসু বলেন, “তিনি (মতিউর রহমান) মনে করেন, মালদহ জেলায় এসআইআর-এর চক্রান্তের জেরে বহু মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। হরিশ্চন্দ্রপুরে প্রায় ৯০ হাজার মানুষের নাম বিবেচনাধীন রয়েছেন। একুশের বিধানসভা নির্বাচনে মালদহের হরিশ্চন্দ্রপুর থেকে বিজেপির টিকিটে ভোটে লড়েছিলেন রহমান। সেখানে প্রায় ৪৫০০০ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে তিনি ছিলেন। আমি নিশ্চিত বিজেপিকে দেখে সাধারণ মানুষ ভোট দেয়নি। মতিউর নিজের ক্যারিশ্মায় দ্বিতীয় স্থানে তুলেছেন বিজেপিকে।” কংগ্রেসের শক্ত ঘাঁটিতে বিজেপিকে ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে পৌঁছে দিয়েছিলেন। সেই মতিউর রহমানই এবার যোগ দিলেন ঘাসফুল শিবির।

ব্রাত্য আরও জানান, “যে পরিযায়ী শ্রমিকদের বাংলা বলার অপরাধে বিশেষত বিজেপি শাসিত রাজ্যে মার খেতে হয়েছে তাঁদের জনয় অনেক কাজ মতিউর রহমান করেছেন। এই কারণে অভিষেক মতিউরের বিষয়ে আলাদা করে খোঁজ খবরও রেখেছিলেন।”

নাদিমূল হক জানান,”দল সব সময় খোঁজে যে যারা গরিব মানুষের ভালো করে। মতিউর তো আগে থেকে গরিব মানুষের জন্য কাজ করে চলেছেন। এবার আমরা মতিউরকে তৃণমূলে স্বাগত জানালাম। আমি মালদহে গিয়েছিলাম অনেক মানুষ ওখানে এসআইআরের জন্য হয়রানির শিকার হচ্ছেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছেন যে একজনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়।”

Related articles

মরণব্যাধিকে ‘ডাবল গোল’: ক্যান্সারের জোড়া আক্রমণ সামলে নট-আউট ৬৭ বছরের শিখা

ষাটের কোঠায় হলে বয়স হলে এমনিতেই বিভিন্ন রোগব্যাধি চেপে ধরে। তার উপর যদি শরীরে থাবা বসায় ক্যান্সারের (Cancer)...

দেড় ঘণ্টার বিমান বিভ্রাট: ‘জীবন বাঁচানো’ পাইলটের প্রশংসা মুখ্যমন্ত্রীর

বঙ্গে ভোটের উত্তাপ শুরু হতেই শুরু আকাশপথে নেতা-নেত্রীদের ঘন ঘন উড়ান। রাজ্যের মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের...

নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ জেন জি নেতা বলেন্দ্রের, অভিনন্দন মোদির

নেপালে নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ (Balendra Shah) ওরফে বলেন। দেশের ৪৭তম প্রধানমন্ত্রী হলেন এই সর্বকনিষ্ঠ নেতা তথা...

নির্বাচন শেষে রান্নার গ্যাস ২০০০ টাকা করবে কেন্দ্র! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

"যে দিন বাংলার নির্বাচন শেষ হবে, পরের দিনই রান্নার গ্যাস ২০০০ টাকা আর পেট্রল-ডিজেল ২০০ টাকা করে দেবে...