৩৫ বছরের এই নেতা নেপালের জেন জির কাছে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠে তাঁর গান, স্টাইলিশ পোশাক ও কালো সানগ্লাসের জন্য। গত বছরের সেপ্টেম্বরে জেন জি আন্দোলনের জেরে ওলি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে যান। এরপর দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। এরপর ৫ মার্চ জাতীয় নির্বাচন হয় নেপালে। ১৬৫টি আসনে ভোটের লড়াইয়ে অংশ নিয়েছিল ৬৫টি রাজনৈতিক দল। রাজনৈতিক বিশ্লেষক মহলে এই নির্বাচনে কোনও দলের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সন্দেহ ছিল। শুরুতে কেউ ভাবতেই পারেনি পেশায় ইঞ্জিনিয়ার তথা র্যাপার বলেন্দ্র শাহের নতুন তৈরি রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) সংসদীয় নির্বাচনে প্রথম সারির প্রার্থী হিসেবে সামনে আসবে। - - - - - -नेपालको प्रधानमन्त्रीको रूपमा शपथ ग्रहण गर्नुभएकोमा श्री बालेन्द्र शाहज्यूलाई हार्दिक बधाई । यहाँको यस नियुक्तिले नेपाली जनताले यहाँको नेतृत्वप्रति राखेको विश्वासलाई प्रतिबिम्बित गर्दछ। हाम्रा दुई देशका जनताको आपसी हितका लागि भारत-नेपाल मित्रता र सहकार्यलाई अझ उचाइमा पुर्याउन म…
— Narendra Modi (@narendramodi) March 27, 2026
নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ জেন জি নেতা বলেন্দ্রের, অভিনন্দন মোদির
নেপালে নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ (Balendra Shah) ওরফে বলেন। দেশের ৪৭তম প্রধানমন্ত্রী হলেন এই সর্বকনিষ্ঠ নেতা তথা জেন জি নেতা (Gen Z leader Nepal)। শুক্রবার শপথ গ্রহণের পরে তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naremdra Modi)। ভারত ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বকে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।
শুক্রবার শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয় নেপালের রাষ্ট্রপতি ভবনে। শপথবাক্য পাঠ করান নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল। অনুষ্ঠানে নেপালের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রধান সুশীলা কারকি। পুরনো রীতিনীতি মেনেই সম্পন্ন হয় নেপালের শপথ গ্রহণ অনুষ্ঠান। শঙ্খধ্বনি, ১০৮ জন বটুকের স্বস্তিশান্তি পাঠ ও ১৬ জন বৌদ্ধ ভিক্ষুকের অষ্টমঙ্গল মন্ত্রোচ্চারণের মাধ্যমে শপথ নেন বলেন্দ্র। তার আগে সোশ্যাল মিডিয়াতে একটি র্যাপ গানের মাধ্যমে, যেখানে তিনি ঐক্যের ডাক দেন। গানে তিনি বলেন, "ঐক্যের শক্তিই আমার জাতীয় শক্তি।" আরও পড়ুন: তারস্বরে ডিজে বাজানো নিয়ে বচসা, মৃত প্রতিবাদী! গ্রেফতার ৩
শপথ গ্রহণ সম্পন্ন হওয়ার পর নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন,"নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় বলেন্দ্র শাহকে আন্তরিক অভিনন্দন। প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ আপনার নেতৃত্বের উপর জনগণের আস্থার প্রতিফলন। দু'দেশের জনগণের পারস্পরিক কল্যাণের লক্ষ্যে ভারত-নেপাল বন্ধুত্ব ও সহযোগিতাকে আপনার সঙ্গে আরও এগিয়ে নিয়ে যেতে আমি আগ্রহ প্রকাশ করছি।"
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
যাদবপুরে অশান্তির ঘটনায় প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্যের ভূমিকা নিয়ে সন্দেহ!
2d ago

জয়পুরে CJP নেতা আশুতোষের উপর হামলা বিজেপির! মহারাষ্ট্রে 'ভুয়ো পড়ুয়া' ধরলেন অভিজিৎ
3d ago

যাদবপুরে তাণ্ডবের একদিন পার, এখনও লিখিত অভিযোগ দায়ের করলো না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ!
3d ago

সল্টলেকে কিডনি পাচার চক্র! গ্রেফতার ১, নাম জড়ালো পঞ্জাব-উত্তরপ্রদেশের
4d ago

কীসের ভিত্তিতে জিবি মিটিং, সৃজনকে তোপ শর্বরীর! ছাত্র ভোটের চ্যালেঞ্জ বামনেতার
4d ago







