প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ক্লাসে শরীর ‘ম্যাসাজ’ প্রধান শিক্ষিকার 

Date:

Share post:

যোগীরাজ্যে শিক্ষাব্যবস্থার (education system in Uttar Pradesh) চূড়ান্ত অবনতি! উত্তরপ্রদেশের (BJP rules state) একটি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষিকা পড়ুয়াদের দিয়ে ক্লাসের মধ্যেই শরীর ম্যাসাজ করাচ্ছেন। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ) এদিনের ঘটনার পর আরও একবার যোগীর রাজত্বে শিক্ষা ব্যবস্থা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মহল।

জেলা সদর দফতরের বিআরসি ক্যাম্পাসের মধ্যে নয়া বাজার পার্ট-১ প্রাথমিক বিদ্যালয়ের ভাইরাল ক্লিপটিতে দেখা গিয়েছে যে কাউন্সিল পরিচালিত এই স্কুলের প্রধান শিক্ষিকা ছোট পড়ুয়াদের তাঁকে মালিশ করতে বলছেন। তিনি মেঝেতে শুয়ে ছিলেন এবং মোবাইল ফোন ঘাঁটছিলেন। বেশ কিছু অল্পবয়সী মেয়ে প্রধান শিক্ষিকার চারপাশে দাঁড়িয়ে ম্যাসাজ করছেন। এই দৃশ্য দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন যে, শিশুদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করার জন্য তৈরি স্কুলের পরিবেশ এরকম কীভাবে হতে পারে। সঠিক তত্ত্বাবধান থাকলে কি এই ধরনের আচরণ দিনের পর দিন চলতে পারত?

কিন্তু ভিডিওটি প্রকাশ্যে আসার পর, জেলা শিক্ষা কর্মকর্তা নিজের দায় ঝেড়ে ফেললে দিব্যি বলে দিলেন ঘটনাটি সম্পর্কে তিনি নাকি অবগত ছিলেন না। বিষয়টি নজরে আসার পর, তিনি অভিযোগগুলির তদন্তের নির্দেশ দেন। শীর্ষ কর্তারা আশ্বাস দিয়েছেন গোটা ঘটনার তদন্ত করা হবে এবং দাবিগুলি সত্য প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে এখানেই প্রশ্ন উঠছে দিনের পর দিন এই ঘটনা চললেও বিষয়টি কারোর নজরে কেন আসেনি? এছাড়া অভিভাবক এবং বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই ঘটনার একটি সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন যদিও তাঁরাও শঙ্কিত যে কতটা সঠিকভাবে এই তদন্ত প্রক্রিয়া হবে। উত্তরপ্রদেশে একাধিক ঘটনায় রাজ্যজুড়ে শিক্ষার মান যে একেবারেই তলানিতে সেই বাস্তব রূপ যেন চোখে আঙ্গুল দিয়ে দেখানো হল। আরও পড়ুনঃ বাংলা ভাগের চক্রান্ত রুখবই! ধর্না মঞ্চ থেকে মমতার হুঁশিয়ারি

spot_img

Related articles

বন্ধুকে খুন করে স্ত্রীকে উপহার! কর্নাটকে গ্রেফতার যুবক

বন্ধুত্বের উপর ভরসা করেই বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কিন্তু সেই বন্ধুত্বই শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল। আড়াই লক্ষ...

সোমেই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব: স্বাক্ষরে সম্মতি তৃণমূল সাংসদদের

বিজেপির মতো স্বৈরাচারী পথে অনাস্থা নয়। লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনার আগে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ ও তার পরে...

মোতেরায় অপয়া তকমা মুছতে হোটেল বদল! আহমেদাবাদে নতুন ঠিকানায় সূর্যরা

আহমেদাবাদে ভাগ্য ফেরাতে হোটেল বদল টিম ইন্ডিয়ার। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ ফাইনালে হার, চলতি বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে...

নথি থাকলেও ভোটার তালিকায় ভ্যানিশ! ধর্নামঞ্চে ‘ভবানীপুরের ভূত’ হাজির করলেন মমতা

SIR-এর নামে বৈধ ভোটারদের নাম কাটা হয়েছে। এর প্রতিবাদে ধর্নায় তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার...