Saturday, March 28, 2026

”মানুষের চোখে আতঙ্ক’’, অবশেষে দুবাই ফিরলেন বিবেক ওবেরয়

Date:

Share post:

পশ্চিম এশিয়ায় যুদ্ধের চরম উত্তেজনার মাঝে অবশেষে দুবাইয়ে নিজের ভিলায় ফিরলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। মুম্বই থেকে দুবাই যাওয়ার পথে মাঝ-আকাশের সেই মুহূর্ত এবং পরিবারের সঙ্গে আবার দেখা হওয়া নিয়ে এক আবেগঘন ভিডিও তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন। শুধু তাই নয়, বিপদের দিনে নিরাপত্তার ত্রুটি না রাখার জন্য সংযুক্ত আরব আমিরশাহী (UAE) প্রশাসন ও এমিরেটস কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

বিবেক দুবাইয়ের ‘মিডোস’ এলাকার বাসিন্দা। শুক্রবার নিজের ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও বার্তা শেয়ার করেন। শনিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানান, ভূ-রাজনৈতিক উত্তেজনার ফলে গত কয়েকদিন ধরে তিনি এবং তাঁর পরিবার চরম উদ্বেগের মধ্যে ছিলেন। ”দুবাইয়ে ফেরার পথে এমিরেটসের বিমানে থাকা প্রতিটি মানুষের চোখে আমি চরম আতঙ্ক দেখেছি। সেই কঠিন সময়েও এমিরেটস বিমানসংস্থার ক্রু মেম্বাররা যেভাবে শান্ত থেকে আমাদের যত্ন নিয়েছেন সেটা অভাবনীয়। বিমানটি দুবাইয়ের মাটি ছোঁয়া মাত্রই সেই আতঙ্ক নিমেষে স্বস্তিতে বদলে যায়।”

দুবাইয়ের বিজনেস বে-তে একটি অফিস রয়েছে তাঁর। এদিন টার্মিনালে পৌঁছে পরিবারের সঙ্গে মানুষের মিলে যাওয়ার সেই মুহূর্ত সামনে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন বিবেকও। তিনি জানিয়েছেন শিশুদের তাদের বাবার কোলে ঝাঁপিয়ে পড়তে দেখে তাঁর নিজেরও চোখে জল চলে এসে গিয়েছিল। এদিনে অভিনেতারও মন পড়েছিল তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা এবং দুই সন্তান বিহান ও আমেয়ার কাছে। এরপরেই সংযুক্ত আরব আমিরশাহী প্রশাসনের তৎপরতার প্রশংসা করে বিবেক বলেন, ‘’বিশ্বজুড়ে চলা এই অনিশ্চয়তার মাঝে UAE সরকার আমাদের নিরাপত্তা দিয়েছে। আমি কৃতজ্ঞ সেই সকল ফ্রন্টলাইন হিরোদের কাছে যাঁরা আমাদের নিরাপদে বাড়ি পৌঁছাতে সাহায্য করেছেন।” এই সঙ্কটে যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আতঙ্ক করতে বারণ করেছেন তিনি এবং গুজব না ছড়ানোর কথাই বারংবার বলেছেন ভিডিওতে।

আরও পড়ুন- ‘গুপ্তচর’ নামিয়ে বাঙালির নাম বাদ দেওয়ার ছক! ধর্মতলার মঞ্চ থেকে কমিশনকে তোপ সুদীপের

_

 

_

 

 

_

 

_

 

_

 

_

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...