‘গুপ্তচর’ নামিয়ে বাঙালির নাম বাদ দেওয়ার ছক! ধর্মতলার মঞ্চ থেকে কমিশনকে তোপ সুদীপের

২০২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির পতন এখন শুধু সময়ের অপেক্ষা। রাজপথে যে জনসমর্থন দেখা যাচ্ছে, তাতে তৃণমূল ২৫০-র বেশি আসন জিতে ফের নবান্ন দখল করবে। শনিবার ধর্মতলায় দলের ধরনামঞ্চ থেকে এই আত্মবিশ্বাসী সুর শোনা গেল যুব তৃণমূল নেতা সুদীপ রাহার গলায়। এদিন তিনি সাফ জানান, কেন্দ্রীয় শক্তি বা এজেন্সি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখা যাবে না।
Sponsored

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এদিন বিস্ফোরক অভিযোগ তোলেন সুদীপ। তাঁর দাবি, বিশেষ আধিকারিকদের ‘গুপ্তচর’ হিসেবে ব্যবহার করে বাঙালির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। বাম আমলে সিঙ্গুরের জমি অধিগ্রহণে যুক্ত থাকা আধিকারিকরাই এখন বিজেপির হয়ে কাজ করছেন বলে তোপ দাগেন তিনি। রোহিঙ্গা ইস্যুতে বিজেপিকে বিঁধে সুদীপ প্রশ্ন তোলেন, তালিকায় নাম না থাকা নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য কিংবা নোবেলজয়ী অমর্ত্য সেন এবং কবি জয় গোস্বামীরাও কি তবে বিজেপির চোখে ‘রোহিঙ্গা’?
এদিন সুদীপ রাহা অভিযোগ করেন, এসআইআর (SIR) প্রক্রিয়ার নামে নথির গেরোয় সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে। এমনকি এই প্রক্রিয়ার চলাকালীন যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে নিয়ে কমিশন বা বিজেপি নেতৃত্ব কোনও সমবেদনা জানায়নি বলেও সরব হন তিনি। তাঁর কথায়, “বিজেপি যখন সিবিআই, ইডি কিংবা সিআরপিএফ-কে হাতিয়ার করছে, তৃণমূল তখন মানুষের পাশে দাঁড়িয়েছে।” কেন্দ্রীয় সরকার আবাসের টাকা বা ১০০ দিনের কাজের টাকা আটকে রাখলেও রাজ্য সরকার যে যুবশ্রী প্রকল্পের টাকা প্রাপকদের অ্যাকাউন্টে পাঠাতে শুরু করেছে, সে কথা মনে করিয়ে দেন তিনি।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নাম না করে ‘ইঁদুর’ বলে কটাক্ষ করেন এই যুব নেতা। তাঁর চ্যালেঞ্জ, আগামী নির্বাচনে বিরোধী দলনেতা বদল করাটাই তাঁদের অন্যতম লক্ষ্য হবে। বঙ্কিমচন্দ্র বা রবীন্দ্রনাথের বাংলার মানুষকে ‘অনুপ্রবেশকারী’ বলা যে চরম অপমানজনক, সে কথা মনে করিয়ে দিয়ে সুদীপ বলেন, বাংলার মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে জানে। বক্তব্যের শেষে কর্মীদের চাঙ্গা করতে সুদীপ রাহা স্লোগান তোলেন, “মায়েদের উলুধ্বনি, ভাইদের করতালি, বাংলা থেকে বিজেপি খালি।” তাঁর দাবি, আগামী নির্বাচনে বিজেপিকে মাত্র ২৬টি আসনেই আটকে দেবে বাংলার মানুষ।
আরও পড়ুন- মোদিরাজ্যে মন্দিরের শৌচালয় থেকে দুই কলেজ ছাত্রীর দেহ উদ্ধার, ঘনীভূত হচ্ছে রহস্য
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Just now

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
Just now

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
2h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
2h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
3h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
4h ago
More from রাজ্য
View All →
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
5h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
6h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
6h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
10h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
10h ago
