Friday, June 19, 2026

রিকি-সুখবীরদের জমকালো শো, ফাইনালে টসে হার সূর্যদের

Date:

Share post:

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়েই হল টি২০ বিশ্বকাপের ফাইনালের(T20 World Cup Final) বোধন। সুখবীর সিং, ফাল্গুনী পাঠক, রিকি মার্টিনের জমজমাট পারফরম্যান্সের সাক্ষী থাকল মোতেরা স্টেডিয়াম। বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানও ছিল আর্কষণের কেন্দ্রবিন্দুতে। ৪০ মিনিটের কাছাকাছি সাংস্কৃতিক অনুষ্ঠান হল।

প্রথমে সংগীত অনুষ্ঠান করেন ফাল্গুনী, এরপর মঞ্চে আসেন সুখবীর। চমক ছিল শেষে, পপ তারকা রিকি অনবদ্য পারফরম্যান্স করলেন। ফাইনালে ফুলহাউস আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। আলোর ঝলক, লাউড মিউজিক আর রিকি মার্টিনের গানে জমে উঠল সমাপ্তি অনুষ্ঠান।

ফাইনাল(T20 World Cup Final) ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিউজিল্যান্ডের। ভারতীয় দলের প্রথম একাদশ অপরিবর্তিত থাকল। ফের টস হারল ভারত। টস জিতে সূর্যদের প্রথমে ব্যাট করতে পাঠাচ্ছেন স্যান্টনার। ভারতের প্রথম একাদশ অপরিবর্তিত। সূর্য জানিয়েছেন, টস জিতলে প্রথমে ব্যাটই করতে চেয়েছিলেন তাঁরা। কারণ এমন হাইভোল্টেজ গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করে নিলেই সুবিধা হয়। এদিকে কিউয়ি দলে ম্যাকঞ্জির পরিবর্তে এলেন ডাফি।

ফাইনাল উপলক্ষ্যে আইসিসি চেয়ারম্যান জয় শাহ উপস্থিত আছেন স্টেডিয়ামে, ধোনি-রোহিতের মতো প্রাক্তন অধিনায়করাও উপস্থিত মোতেরা স্টেডিয়ামে।টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে জাতীয় সংগীত গাইলেন কবিতা কৃষ্ণমূর্তি

Related articles

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...