Monday, March 30, 2026

বিচারাধীন ভোটার নিয়ে কোনও কথা কমিশনকে বলল না বিজেপি: ১ দফায় ভোটের দাবি

Date:

Share post:

রাজ্যের ৬০ লক্ষ মানুষ বিচারাধীন বা অ্যাডজুডিকেশনের আওতায়। অথচ নির্বাচন কমিশনের দফতরে প্রথম রাজনৈতিক দল হিসাবে বৈঠকে যোগ দিয়ে তা নিয়ে একটিও শব্দ খরচ করল না কেন্দ্রের শাসকদল বিজেপি। বিচারাধীন ইস্যু বলে রাজ্যের ৬০ লক্ষ মানুষকে সরাসরি এড়িয়ে গেলেন বঙ্গ বিজেপির নেতারা। সেই সঙ্গে কমিশনে গিয়ে এক বা দুই দফায় নির্বাচন করানোর দাবি তুললেন তাঁরা।

সোমবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ একের পর এক রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। সেখানে বিজেপি (Bengal BJP) কার্যত নির্দেশের সুরে নির্বাচন কমিশনারদের বার্তা দেয়। জানানো হয় বাংলায় বিধানসভা নির্বাচন (assembly election) এক বা দুই দফায় হওয়া উচিত। সেই সঙ্গে যে বুথগুলি ভোট পরবর্তী হিংসা শিকার, সেগুলিকে স্পর্শকাতর ঘোষণা করার দাবি করা হয়। কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের হাতে নেওয়ারও দাবি জানানো হয়।

মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে বঙ্গ বিজেপির নেতা শিশির বাজোরিয়া, তাপস রায় ও জগন্নাথ চট্টোপাধ্যায় যান সোমবার। তাঁদের দাবির একটি বড় অংশ ছিল কমিশনের ওয়েব কাস্টিং। লোকসভা নির্বাচনেও লাগাতার ওয়েব কাস্টিংয়ের দাবি করে আসা কমিশন যে আদতে সেই প্রক্রিয়া চালাতে ব্যর্থ হয়েছিল, সেই অভিযোগ বিজেপি নেতারাই কমিশনে জানান।

আরও পড়ুন : চতুর্থ দিনে ধর্না: বৈঠকের মধ্যেই কমিশনের বিরুদ্ধে সরব হবেন মমতা

কিন্তু রাজ্যের যে ৬০ লক্ষ মানুষ এখনও বিচারাধীন বলে অ্যাডজুডিকেট হয়ে রয়েছেন, তাঁদের নিয়ে কোনও কথা বললেন না রাজ্য বিজেপির নেতারা। স্পষ্ট করে দিলেন রাজ্যের ভোটারদের ভোটাধিকার নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই বিজেপির। প্রশ্ন তোলা হল সাফাই দিলেন, বিষয়টি বিচারাধীন। তাই তাঁরা কিছু বলেননি। কিন্তু সুপ্রিম কোর্ট এই মামলায় যে সাপ্লিমেন্টরি ভোটার তালিকা প্রকাশের কথা বলা হয়েছিল, তা কেন কমিশন মানেনি, তা নিয়েও প্রশ্ন তুললেন না বিজেপি নেতারা।

Related articles

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...

সন্তান-মা রয়েছেন: গোপণীয়তা রক্ষার অনুরোধ রাহুল-জায়া প্রিয়াঙ্কার

একটি অস্বাভাবিক মৃত্যু। অবিশ্বাস্য পরিস্থিতিতে কঠিন লড়াইয়ের মধ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবার। এই পরিস্থিতিতে পরিবারের উপর কতখানি ঝড়...