Tuesday, March 31, 2026

নিজে হাতে লেক কালীবাড়ির মাকে সাজিয়ে ঐশ্বরিক অনুভূতি অভিষেকের

Date:

Share post:

হঠাৎ করে একটা ফোন বদলে দিল ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের (Abhishek Roy)ভাবনা, আধ্যাত্মিক ভাবনায় আপ্লুত তারকা ভাগ করে নিলেন তাঁর ঐশ্বরিক অনুভূতির কথা। সোমবার দুপুরে মধ্যাহ্নভোজের সময় হঠাৎই একটি ফোন আসে ফ্যাশন ডিজাইনারের কাছে। কোনও এক মহিলা সোমবার দুপুরে অভিষেককে ফোনে নাকি বলেন, তিনি লেক কালীবাড়ির তরফে কথা বলছেন। মাকে সাজানোর জন্য ফ্যাশন ডিজাইনারকে আসার অনুরোধও জানান তিনি। কাজের শিডিউল পরিবর্তন করে অভিষেক সেখানে যান এবং মনের মতো করে লেক কালীবাড়ির মাকে সাজিয়ে তোলেন। এরপরই নিজের অনুভূতির কথা শেয়ার করেছেন তিনি।

অভিষেক গোটা ঘটনার বিবরণ দিয়ে জানান, শাড়ি পরানো, অলংকার পরানো থেকে শুরু করে চুলের সাজ—সবটাই তিনি নিজে হাতে করেন। ফুল দিয়ে বিশেষ সাজও করা হয়। পুরো সাজ সম্পূর্ণ করতে সময় লাগে প্রায় আধ ঘণ্টা। তাঁর সঙ্গে ছিল আধ্যাত্মিক গুরু অভিজিৎ চন্দ এবং সায়ক। অভিষেক বলেন, “আটপৌড়ে স্টাইলে একদিকে আঁচলের মতো রেখে সাজিয়ে দিলাম। শাড়ির সঙ্গে হলুদ-গোলাপি ফুলের মালা-মুকুট। অলংকারে আভূষিতা… সে কী অপরূপা ‘করুণাময়ী’। সাজানোর এই গোটা সময়টায় অদ্ভুত ঐশ্বরিক একটা অনুভূতি হল। এই যেমন আচমকা ফোন পাওয়া। যিনি ফোন করলেন, সেই মহিলাকে না আমি চিনি। না উনি আমাকে চেনেন। ব্যক্তিগত পরিচয়ও নেই আমাদের। অদ্ভুতভাবে আমার শিডিউলও তেমন ব্যস্ত ছিল না। যে কাজটা ছিল সেটাও ততটা গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু মাকে সাজানোর সুযোগ পেলে এরকম কাজও পিছিয়ে দেওয়া যায় অনায়াসে। কারণ এই সৌভাগ্য তো আর নিত্যদিন আসে না। মাকে সাজানোর পরই অন্তর থেকে কেমন একটা ‘ফিল গুড ফ্যাক্টর’ অনুভূত হল।” গোটা ঘটনার ঘোর এখনও কাটিয়ে উঠতে পারেননি তারকা ফ্যাশন ডিজাইনার।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...