Tuesday, March 31, 2026

অসহায় ব্রাহ্মণদের পাশে দাঁড়িয়েছেন মমতা: ধর্নামঞ্চ থেকে সম্প্রীতির বার্তা সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের ইন্দ্রনীলের

Date:

Share post:

ধর্মতলার মেট্রো চ্যানেলে চলা ধর্নামঞ্চ থেকে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিলেন সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট ব্রাঞ্চের প্রেসিডেন্ট মহারাজ ইন্দ্রনীল। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমরা সর্বধর্মকে চাই এই বুকের মাঝে। সম্প্রীতির কথাই বলি আমরা।” তিনি দাবি করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দরিদ্র ও অসহায় ব্রাহ্মণ পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন। তাঁর কথায়, “অনেক অসহায় ব্রাহ্মণ পরিবারকে মাসে ১৫০০ টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। আগে তিনি বাংলার দিদি ছিলেন, এখন তিনি মমতাময়ী মা।” আরও পড়ুন: ১০লক্ষের বেশি ভোটার-সমস্যা সমাধান: কমিশনের ভুলে সমস্যায় বিচার বিভাগ, সুপ্রিম-পর্যবেক্ষণ

ইন্দ্রনীল মহারাজ বলেন, একসময় অনেক জায়গায় ব্রাহ্মণদের অবহেলার মুখে পড়তে হত। কিন্তু এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং রাজ্যের সরকার তাদের পাশে দাঁড়িয়েছে বলেও তিনি দাবি করেন। একইসঙ্গে তিনি বলেন, বাংলার মানুষের অধিকার রক্ষার জন্য মুখ্যমন্ত্রী নিজে রাজপথে নেমে আন্দোলনে শামিল হয়েছেন—এমন দৃশ্য আগে দেখা যায়নি। এদিন তিনি আরও জানান, রাজ্যের প্রায় দেড় কোটি ব্রাহ্মণের সমর্থনে ১০৮ জন ব্রাহ্মণ তারাপীঠ ও কঙ্কালীতলা মন্দির-এ বিশেষ যজ্ঞের আয়োজন করবেন। সেখানে মুখ্যমন্ত্রীর সুস্থতা ও সাফল্য কামনায় প্রার্থনা করা হবে। শেষে তিনি বলেন, “এমন মানবিক মুখ্যমন্ত্রী খুব কমই দেখা যায়, যিনি মানুষের অধিকার রক্ষার জন্য নিজেই রাজপথে নেমে আন্দোলনে শামিল হন।”

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...