Tuesday, March 31, 2026

সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর বিতর্কিত বই প্রত্যাহার! ক্ষমা চাইল NCERT

Date:

Share post:

সুপ্রিম কোর্টের (Supreme Court) ভর্ৎসনার পর NCERT প্রত্যাহার করে নিল সেই বিতর্কিত বই। সর্বসমক্ষে বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমাও চেয়েছে। অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান বইয়ে ‘বিচার বিভাগে দুর্নীতি’-র উল্লেখ নিয়ে দেশজুড়ে শুরু হয় ব্যাপক বিতর্ক। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের নজরে বিষয়টি আসতেই জল গড়ায় দেশের সর্বোচ্চ আদালতে।

NCERT স্বীকার করেছে, ‘এক্সপ্লোরিং সোসাইটি: ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড – গ্রেড 8 শীর্ষক বইতে আমাদের সমাজে বিচার বিভাগের ভূমিকা নামে একটি চতুর্থ অধ্যায় অন্তর্ভুক্ত রয়েছে। সেই অধ্যায় অযোগ্য। উক্ত ওই অধ্যায়ের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছে কাউন্সিল।’

এনসিইআরটি জানিয়ে দিয়েছে বইটি বাজার থেকে পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। কোনও স্কুলে এই বই বিতরণ করা হবে না। ক্ষমা প্রার্থনার বিবৃতিতে বই প্রত্যাহারের কারণ নির্দিষ্ট ভাবে উল্লেখ না করা হলেও কাউন্সিল উপযুক্ত সংশোধনের কাজও করার কথাও জানিয়েছে। আরও পড়ুন: ধর্নামঞ্চে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা শিখ সম্প্রদায়ের

এনসিইআরটি-র অষ্টম শ্রেণির সমাজ বিজ্ঞানের বইয়ের একটি অধ্যায়কে কেন্দ্র করে শুরু হয়েছিল বিতর্ক। সেখানে উল্লেখ করা হয়েছিল, বিচার বিভাগের নানা স্তরে রয়েছে দুর্নীতি। ওই বইতে বিচার বিভাগের ভূমিকা বর্ণনার অধ্যায়ে জুডিশিয়াল সিস্টেমের বিভিন্ন স্তরে দুর্নীতি, রায়দানে দেরি হওয়া-সহ একাধিক বিষয়ের উল্লেখ রয়েছে। বিচারকের অভাব এবং জটিল আইনি প্রক্রিয়া-সহ বিচার কাঠামোয় একাধিক বাধার কথাও রয়েছে। এ ছাড়া আদালতে জমে থাকা বিপুল মামলার সংখ্যার কথাও উল্লেখ করা হয়েছে ওই চ্যাপ্টারে। বিচার ব্যবস্থার বিভিন্ন স্তরে দুর্নীতি—এর উল্লেখ নিয়েই মূলত এসেছিল আপত্তি। এরপরই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...