Tuesday, March 31, 2026

গান থামিয়ে চোখে জল, ভক্তদের কাছে ক্ষমা চাইলেন সুনিধি!

Date:

Share post:

মঞ্চে গান গাইতে উঠে হঠাৎ করে কেঁদে ফেললেন সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। কী এমন হলো যার জন্য সদা হাস্যজ্জল গায়িকা অনুষ্ঠান করতে করতে এভাবে চোখের জল ফেললেন? শুধু তাই নয় দর্শকদের উদ্দেশ্যে গায়িকাকে ক্ষমা চাইতেও দেখা যায়।। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা শুধু ভাইরাল নয় ট্রেন্ডিংও বটে। আরও পড়ুন: সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর বিতর্কিত বই প্রত্যাহার! ক্ষমা চাইল NCERT

এই মুহূর্তে সুনিধির ‘I Am Home India Tour 2025–26’ চলেছে দেশের বিভিন্ন শহরে। সেই ট্যুরের অংশ হিসেবেই শনিবার লখনউয়ে কনসার্টে পারফর্ম করছিলেন গায়িকা। শুরুতে সব ঠিক থাকলেও কয়েকটি গান গাওয়ার পরেই বোঝা যায় তাঁর কণ্ঠস্বর স্বাভাবিক নেই। গলায় সমস্যা হওয়ায় তিনি ঠিক মতো গাইতে পারছিলেন না। এরপরই চোখে জল নিয়ে ভক্তদের কাছে ক্ষমা চাইতে হল শিল্পীকে। দর্শকদের উদ্দেশে কথা বলতে গিয়ে আবেগে ভেঙে পড়েন গায়িকা।বলেন, তাঁর গলা খুব খারাপ অবস্থায় রয়েছে এবং তিনি নিজের শতভাগ দিতে পারছেন না। তাই শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। সুনিধি জানান, তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন, তবুও আজ নিজের সেরা পারফরম্যান্স দিতে পারছেন না বলে অত্যন্ত খারাপ লাগছে তাঁর। আসলে ‘ধুম মাচালে’ গায়িকা মঞ্চে ওঠা মানেই প্রাণবন্ত পারফরম্যান্স। শারীরিক অসুস্থতাতেও তাঁকে শো বাতিল করতে দেখা যায় না। সেই তারকার এহেনও অসুস্থতায় স্বাভাবিকভাবেই মন খারাপ অনুরাগীদের। তবে গায়িকা যেভাবে দর্শকদের সঙ্গে নিজের আবেগঘন মুহূর্ত ভাগ করে নিয়েছেন তাতে শিল্পীকে পূর্ণ সমর্থন জানিয়েছেন শ্রোতারা।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...