Tuesday, March 31, 2026

সুপ্রিম কোর্টে এসআইআর মামলা: নতুন আবেদন নিয়ে সরব তৃণমূল

Date:

Share post:

পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পর ফের একবার সুপ্রিম কোর্ট মঙ্গলবার উঠছে রাজ্যের এসআইআর মামলা। ২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়ার পরেও অ্যাডজুডিকেশন সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির (CJI Surya Kant) নেতৃত্বাধীন বেঞ্চ। তবে ৬০ হাজার অ্যাডজুডিকেশন (adjudication) তালিকায় থাকা ভোটারদের যাচাই পর্বের পরেও দৈনিক তো দূরের কথা, কোনও সামগ্রিক তালিকা নির্বাচন কমিশন (Election Commission) প্রকাশ করেনি। সেক্ষেত্রে এই প্রসঙ্গ সোমবার শুনানিতে তুলতে পারেন তৃণমূলের তরফে আইনজীবীরা।

ইতিমধ্যেই এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার আইনজীবী মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy) তৃণমূলের তরফেই রাজ্যসভার সাংসদ (Rajyasabha MP) হয়েছেন। সেইসঙ্গে ধর্মতলার তৃণমূলের ধর্না মঞ্চ থেকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যতক্ষণ না বাংলার মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে ততক্ষণ তিনি আদালতে লড়াই চালিয়ে যাবেন। সেই মতো সোমবার জীবিত ভোটারদের মৃত দেখিয়ে তালিকা থেকে যেভাবে বাদ দেয়া হয়েছে তা নিয়ে নতুন আবেদন করেছেন তিনি।

আরও পড়ুন : বৈধ ভোটারদের নাম বাদ নিয়ে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ রাজ্য

এই পরিস্থিতিতে বর্তমানে তিন দিনের রাজ্য সফরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারসহ (CEC Gyanesh Kumar) কমিশনের ফুল বেঞ্চ। রাজ্যের নির্বাচনী আধিকারিকদের পাশাপাশি রাজ্য প্রশাসনের কর্তাদের থেকেও রিপোর্ট গ্রহণ করেছেন তিনি। মঙ্গলবার এই মামলায় কমিশন সেইসব রিপোর্টের প্রসঙ্গ আদালতে পেশ করে কিনা, সেই দিকেও থাকবে নজর।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...