বাংলায় শান্তিপূর্ণ, ভয়মুক্ত নির্বাচন: পরিস্থিতি নির্বাচনের অনুকূল, প্রমাণ করলেন জ্ঞানেশ

বাংলায় নির্বাচনের আগে ও পরে ব্যাপক সন্ত্রাস। নজির বিহীন সন্ত্রাসের অভিযোগ তুলে বারাবর বিজেপির নেতা থেকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বাংলাকে কলঙ্কিত করার চেষ্টা করেছেন। এমনকি সোমবার নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের (Election Commission full bench) সঙ্গে রাজ্য প্রশাসনের জেলাশাসক, পুলিশ সুপার, কমিশনারদের সঙ্গে বৈঠকের পর এক শ্রেণির মিডিয়াও বাংলার আধিকারিকদের কলঙ্কিত করতে উঠে পড়ে লেগেছিল। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যে আদৌ চিন্তার নয়, তা এবার প্রমাণ করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC, Gyanesh Kumar)।
Sponsored

তিন দিনের বঙ্গ সফরে মঙ্গলবার রাজ্যের নির্বাচন পরিস্থিতি নিয়ে রাজ্যের নির্বাচনী আধিকারিকের দফতর এবং রাজ্য প্রশাসনের মুখ্যসচিব, ডিজিপি-সহ শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। সোমবারের বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দু-একটি প্রশ্ন তুললেও রাজ্যে যে নির্বাচনের (assembly election) জন্য প্রয়োজনীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে, তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন কমিশনের ফুল বেঞ্চ (Election Commission full bench)।
Sponsored

এই পরিস্থিতিতে মঙ্গলবার সব বৈঠকের শেষে বেলা বারোটা নাগাদ সাংবাদিক বৈঠক করবেন জ্ঞানেশ কুমার ও কমিশনের ফুল বেঞ্চ। তার আগে বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বরের পুজো দেন সিইসি জ্ঞানেশ কুমার। যদিও রবি ও সোমবারের পরে মঙ্গলবারও কালো পতাকার মুখে পড়লেন জ্ঞানেশ কুমার। সোমবার একাধিক রাজনৈতিক দলের তরফে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার দাবি জানানো হলেও, তা নিয়ে মুখে কুলুপ জ্ঞানেশের। সেই সঙ্গে নির্বাচনের ঘোষণা হওয়া যে সময়ের অপেক্ষা তাও স্পষ্ট করে দেন।
Sponsored

Sponsored

মঙ্গলবার বেলুড় থেকে তিনি দাবি করেন, বাংলার সমস্ত ভোটারদের নির্বাচন কমিশন আরও একবার বলতে চাইছে যে, বাংলার নির্বাচন শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত নির্বাচন হবে। কোনও চাপ বা কোনও হিংসার জায়গা যাতে এই নির্বাচনে না থাকে, তার জন্য নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
Just now

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
13h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
13h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
14h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
14h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
14h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
14h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
15h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
16h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
17h ago
