কমিশনের বার্তার পরেই নবান্নে তৎপরতা, জেলাশাসক-পুলিশকর্তাদের নিয়ে বৈঠক সারলেন মুখ্যসচিব

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ম্যারাথন বৈঠকের রেশ কাটতে না কাটতেই নবান্নে জরুরি বৈঠক সারলেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। সোমবার বিকেলে ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন পুলিশ কমিশনারেটের শীর্ষ কর্তারা। নবান্ন সূত্রে খবর, মূলত কমিশনের কড়া নির্দেশ ও পর্যবেক্ষণগুলি জেলা স্তরে পৌঁছে দিতেই এই বৈঠকের ডাক দিয়েছিলেন মুখ্যসচিব।
Sponsored

প্রশাসনিক সূত্রের খবর, এদিনের বৈঠকে মুখ্যসচিব জেলার নির্বাচনী প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য তলব করেন। বিশেষত বেআইনি অস্ত্র উদ্ধার, নিষিদ্ধ মদের কারবার রুখে দেওয়া এবং বড় অঙ্কের অর্থ লেনদেনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার যে নির্দেশ কমিশন দিয়েছে, তা কার্যকর করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মুখ্যসচিব স্পষ্ট করে দিয়েছেন, কমিশনের গাইডলাইন মেনে অতি দ্রুত প্রতিটি জেলাকে ব্যবস্থা নিতে হবে।
Sponsored

যদিও প্রশাসনিক মহলের একাংশ এই বৈঠককে ‘রুটিন’ বলেই দাবি করছে। প্রথা অনুযায়ী, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পর রাজ্য প্রশাসনের পক্ষ থেকে একটি বিস্তারিত রিপোর্ট মুখ্যসচিবকে দেওয়া হয়। সেই রিপোর্টের প্রেক্ষিতেই জেলাস্তরের আধিকারিকদের আগাম সতর্ক করা এবং প্রস্তুতির রূপরেখা তৈরি করাই ছিল এদিনের আলোচনার মূল বিষয়বস্তু।
Sponsored

সূত্রের দাবি, কমিশনের পক্ষ থেকে রাজ্য প্রশাসনের একাংশের কাজে যে উষ্মা প্রকাশ করা হয়েছিল, সেই বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং নির্বাচনের আগে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সুপারদের বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছেন নন্দিনী চক্রবর্তী। কমিশনের কড়া নজরদারির মাঝে প্রশাসনিক তৎপরতা বজায় রাখা এখন নবান্নের কাছে বড় চ্যালেঞ্জ।
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
Related Articles

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
Just now

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
3h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
10h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
12h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
12h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
14h ago





