Site Logo

মন্ত্রিসভায় রদবদল: আইন দফতর নিলেন মমতা, বাবুলের ছেড়ে যাওয়া দায়িত্বও মুখ্যমন্ত্রীর হাতে 

EBBS Desk·
মন্ত্রিসভায় রদবদল: আইন দফতর নিলেন মমতা, বাবুলের ছেড়ে যাওয়া দায়িত্বও মুখ্যমন্ত্রীর হাতে 

রাজ্য মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনে বড়সড় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্রমমন্ত্রী মলয় ঘটকের হাত থেকে আইন দফতরের দায়িত্ব সরিয়ে নেওয়া হয়েছে। এই দফতরটি এখন থেকে নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী।

Sponsored

Sranchi In Article

প্রশাসনিক সূত্রে খবর, স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা ওই নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে যে, মলয় ঘটক এখন থেকে শুধুমাত্র শ্রম দফতরের পূর্ণ দায়িত্ব সামলাবেন। দীর্ঘদিন ধরে তাঁর অধীনে থাকা আইন দফতরটি সরাসরি মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন হচ্ছে। নির্বাচনের মুখে এই দফতরের রদবদল ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।

অন্যদিকে, আসানসোলের প্রাক্তন সাংসদ তথা বর্তমান বিধায়ক বাবুল সুপ্রিয় রাজ্যসভায় নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভায় তাঁর স্থায়িত্ব নিয়ে যবনিকা পড়েছে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, রাজ্যসভার সাংসদ হওয়ার পর তিনি আর রাজ্যের মন্ত্রী হিসেবে থাকতে পারছেন না। এর ফলে তাঁর হাতে থাকা তথ্যপ্রযুক্তি, শিল্প পুনর্গঠন এবং পাবলিক এন্টারপ্রাইজ— এই তিনটি গুরুত্বপূর্ণ দফতর আপাতত মন্ত্রীশূন্য হয়ে পড়েছে। প্রচলিত বিধি মেনে এই দায়িত্বগুলিও এখন মুখ্যমন্ত্রীর হাতেই ন্যস্ত থাকছে।

আরও পড়ুন - যাঁর জন্যে ২০০ মৃত্যু তিনি নেতার মতো হাত নাড়ছেন: জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →