Tuesday, March 31, 2026

‘আপনার সুস্থ থাকা জরুরি’, ধর্নামঞ্চে দিন-রাত অবস্থানরত মমতাকে অনুরোধ অভিষেকের

Date:

Share post:

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনীত অনুরোধ রাখলেন সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চতুর্থ দিনের ধর্নার শেষ বেলায় অভিষেক বললেন, দিদিকে অনুরোধ রাখছি, চারদিন ধর্না (dharma) পেরিয়ে গিয়েছে। মানুষের স্বার্থে আপনি রাস্তায় থাকতে চান। কিন্তু বাংলার ১০ কোটি মানুষের স্বার্থে আপনার সুস্থ থাকা অত্যন্ত জরুরি।

যেভাবে সারাবছর রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে সাধারণ মানুষের পরিস্থিতির খোঁজে ছুটে বেড়ান মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে খারাপ আবহাওয়ায় দীর্ঘদিন ধর্মতলায় ধর্নায় উদ্বিগ্ন অভিষেক। তিনি জানান, ঝড়-জল-বৃষ্টির মধ্যে আপনি নিজের স্বাস্থ্য এবং শরীরের উপর অত্যাচার করবেন না। তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) এবং তৃণমূল যুব কংগ্রেস (TMYC) তো আছে। আমরা তো ময়দানে আছি। ১ লক্ষ বিএলএ-২ (BLA-2) আছেন। ৩,৩০০ অঞ্চল সভাপতি আছেন। ১ লক্ষ বুথ সভাপতি আছেন। ৩,৫০০ ওয়ার্ড প্রেসিডেন্ট আছেন।

আরও পড়ুন : আদিবাসীরা শিক্ষিত হোক তা কেউ চায় না! বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রকে তোপ জ্যোৎস্নার 

পাশাপাশি দলনেত্রীকে আশ্বস্ত করে অভিষেকের দাবি, প্রত্যেকটি বিধানসভায় বুথে বুথে তৃণমূলের অতন্দ্র প্রহরীরা আছেন। মাঠে-ময়দানে ইঞ্চিতে- ইঞ্চিতে জবাব দেব। আপনার নির্দেশিত পথেই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...