Tuesday, March 31, 2026

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

Date:

Share post:

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya Bagchi)। একজন বাঙালি হওয়ার সুবাদে বন্দ্যোপাধ্যায় এবং ব্যানার্জি-র মধ্যে যে কোনও ফারাক নেই, তা বুঝতে এতটুকু সময় নেননি বিচারপতি বাগচি। আর সেই মামলাতেই বাংলার হয়ে লড়াই করেছেন অন্ধ্রপ্রদেশের আইনজীবী মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy)। যিনি আবার বাংলা থেকেই রাজ্যসভার সাংসদ। তাই এবার মেনকারও যে বাংলা শেখাটা জরুরী, সুপ্রিম কোর্টের (Supreme Court) শুনানি শেষে হালকা মেজাজে উপদেশ বিচারপতি বাগচির।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর মামলায় আরও একবার নির্বাচন কমিশনের ভুল ধরিয়ে দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি সূর্যকান্ত থেকে বিচারপতি জয়মাল্য বাগচি ভুল পথে এসআইআর (SIR) এবং তার অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তিতে বিচার বিভাগীয় আধিকারিকদের (judicial officer) সমস্যার কথাও তুলে ধরেন। এক্ষেত্রে যে বাংলার সংস্কৃতি সম্পর্কে নির্বাচন কমিশনের অজ্ঞতাই প্রমাণ হয়, তাও স্পষ্ট করে দেন তাঁরা। দীর্ঘ আলোচনা শেষে বাংলার মানুষের ন্যায্য ভোটাধিকার রক্ষার বার্তা দেয় খোদ সুপ্রিম কোর্ট।

তবে মামলার শুনানি শেষে এজলাসে যেন ছোট্ট বাঙালি আড্ডা। সদ্য বাংলা থেকে রাজ্যসভার (Rajyasabha) সাংসদ (TMC MP) হয়েছেন মেনকা গুরুস্বামী। বাংলার মানুষের জন্য তাঁর লড়াইয়ের স্বীকৃতিতেই অন্ধপ্রদেশের বাসিন্দা হলেও বাংলা থেকে তাঁকে এই সম্মান দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে তাঁরও বাংলা (Bengali language) শেখাটা যে জরুরি, স্মরণ করিয়ে দেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya Bagchi)।

আরও পড়ুন : ভোটার তালিকা থেকে নাম বাতিল: ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের

অত্যন্ত পরিশ্রমী, নিষ্ঠাবান আইনজীবী হিসাবেই পরিচিত মেনকা গুরুস্বামী। সেই সঙ্গে বাংলার এসআইআর মামলায় বারবার যেভাবে বাংলার মানুষ এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দেশের শীর্ষ আদালতে সোচ্চার হয়েছেন মেনকা, তিনি বাংলার সাংসদ হওয়ার পর বাংলা যে শিখবেনই, তা বলাই বাহুল্য। বিচারপতি বাগচির ছোট্ট উপদেশে মেনকার জবাব, আমি সেই চেষ্টাই করছি।

Related articles

IPL: লক্ষ্য লখনউয়ের হয়ে সেরাটা দেওয়া, অবসর ভাবনা মাঠের বাইরে পাঠালেন শামি

আইপিএলের (IPL) আগে আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি (Mohammed Shami)। জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য...

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...